জমির কারবার থেকে নকল মদের কারবার, বাপি খুনে সিবিআই তদন্তের দাবি

রবিবার বাপির পরিবার খুনের ঘটনার তদন্তে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি রাতে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর(Islampur) ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী বাপি রায়(Bapi Roy)। ওই একই ঘটনায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক তৃণমূল নেতা। তিনি মহম্মদ সাজ্জাদ, ইসলামপুর ব্লকের রামগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল(TMC) প্রধানের স্বামী। সেই ঘটনার তদন্ত(Murder Case) গতকালই শুরু করে দিয়েছে পুলিশ। কিন্তু এদিন অর্থাৎ রবিবার বাপির পরিবার এই খুনের ঘটনার তদন্তে সিবিআই তদন্তের(CBI Enquiry) দাবি জানিয়েছে। পুলিশ বাপি ও সাজ্জাদের ওপর হামলার ঘটনায় তদন্তে নেমে যে ধাবাতে গুলি চালনার ঘটনা ঘটেছিল সেই ধাবা ঘিরে রেখেছে পুলিশ। ধাবার মালিক ও কর্মীদের আটক করে জিঞ্জাসাবাদও চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের ধারনা এই খুনের সঙ্গে জড়িয়ে আছে বাপির জমির কারবার থেকে নকল মদের কারবার।  

জানা গিয়েছে, আগে নকল মদ বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাপি রায়। এলাকায় ঠিকাদারি ছাড়াও জমির কারবার করতেন বাপি। বাপির স্ত্রী এবার প্রথম পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। পঞ্চায়েত সমিতির সদস্যও হন তৃণমূলের টিকিটে। যে ধাবায় এই ঘটনা ঘটেছে সেখানে নিয়মিত আসতেন বাপি। রাত হলেই তাঁর দেখা মিলতো ওই ধাবায়। গতকাল সেই ধাবাতেই মুখে মাস্ক পরে এসেছিল আততায়ীরা। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে চার রাউন্ড গুলি চালায় আততায়ীরা। পুলিশের ধারনা এই খুনের প্লট অনেক আগে ঠান্ডা মাথায় করা হয়েছে। দূরে গাড়ি রেখে রেইকি করে এসেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যাওয়ার ছক কষে রেখেছিল আততায়ীরা। সেই রকমই সব কিছুই হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাপি কার্যত কোটিপতি। রাত হলেই ধাবায় নিয়মিত আসতেন বাপি-সাজ্জাদরা। রাতভর চলত বৈঠক। বসতেনও নির্দিষ্ট জায়গায়। শনিবারও সেখানেই বসেছিলেন বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আততায়ীরা আগে থেকেই জানত ওখানেই বসে বাপী। সে কারণেই সোজা বাপির কাছে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায়।  

এদিন বাপির পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তাঁর দিদির দাবি, ‘ও কাল সাড়ে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। দলের লোকজনের সঙ্গে কথা বলছিল। হঠাৎ গুলি চলে। যারা এটা করেছে, আমরা তাদের ফাঁসি চাই। সিবিআই তদন্ত চাই। কেন এটা হল, বলতে পারছি না। ওর সঙ্গে কারও কোনও ঝামেলা আছে বলে শুনিনি। বাইরের কথা আমার ভাই ঘরে এসে বলত না। চোখে, কাঁধে সব জায়গায় গুলি করেছে। রাজনৈতিক কারণেই এই খুন। আমরা ওদের শাস্তি চাই। এত বড় ষড়যন্ত্র কে করল, জানতে হবে। আমরা সিবিআই তদন্ত চাই।’ বাপির স্ত্রী জানিয়েছেন, ‘গুলিতে গুলিতে ওঁকে ঝাঁঝরা করে দিয়েছে। বিকেলে কেউ ফোন করে ডেকেছিল। শুনেছি দলের অনেকে ছিলেন। বৈঠক হচ্ছিল। হঠাৎ আমাদের কাছে ফোন এল, শুনলাম কারা ওচকে গুলি করেছে। ছুটে গিয়ে দেখলাম পড়ে আছে। চোখে, কাঁধে, কানে, বুকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। সিবিআই তদন্ত চাই।’ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ইসলামপুরের এসপি জবি থমাস কে জানিয়েছেন, ‘তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করা হবে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫