নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

Share:

নিজস্ব প্রতিনিধি, বৃন্দাবন: শেষ রক্ষা হল না। ৩৮ বছর আগে অপহরণ করে এক যুবতীকে ধর্ষণের পর নদিয়ার তেহট্ট থেকে পালিয়ে মথুরার বৃন্দাবনে আত্মগোপন করেছিলেন বুদ্ধদেব হালদার। সাধুর ছদ্মবেশ ধরেই কাটাচ্ছিলেন জীবন। তবে শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে মথুরা পুলিশের সহায়তায় বৃন্দাবনের পানিঘাট থেকে ৭০ বছর বয়সী সাধুর বেশধারী বুদ্ধদেব হালদারকে গ্রেফতার করেছে তেহট্ট থানার পুলিশ। আদালত থেকে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে নদিয়ায়।

মথুরা পুলিশের এক আধিকারিক বুধবার জানিয়েছেন, ‘১৯৮৮ সালে তেহট্টের এক যুবতীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে ৩২ বছরের বুদ্ধদেব হালদারের বিরুদ্ধে। ঘটনার পরেই পুলিশের হাত থেকে বাঁচতে ও আইনের চোখে ধুলো দিতে নদিয়া থেকে পালিয়ে বৃন্দাবনে আসেন অভিযুক্ত। তার পরে পরিক্রমা মার্গের পানিঘাটের কাছে একটি ঘর ভাড়া নিয়ে ডেরা বাঁধেন। বেশভূষা পাল্টে সন্ন্যাসীর রূপ ধারণ করেন। সাধুর বেশ ধরে ভিক্ষাবৃত্তি করেই দিন কাটাচ্ছিলেন। টানা ৩৮ বছর নিজেকে আইনের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।’

পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, ‘ধর্ষণে অভিযুক্ত বুদ্ধদেবের বৃন্দাবনে লুকিয়ে থাকার বিষয়টি জানতে পারে তেহট্ট থানার পুলিশ। এর পরেই আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা নিয়ে মথুরা পুলিশের দ্বারস্থ হয়। বৃন্দাবন জুড়ে তল্লাশির পর পানিঘাট থেকে আটক করা হয় সাধুবেশী বুদ্ধদেবকে। আদালতে পেশ করার পর তেহট্ট থানার পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। ইতিমধ্যেই মথুরা থেকে তেহট্টের উদ্দেশে রওনা হয়েছে।’

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান