জমি কাণ্ডে এবার পুলিশের জালে ফুলবাড়ির ডন ‘চুটকি’

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি ও আলিপুরদুয়ার: দেবাশিস প্রামাণিক,গৌতম গোস্বামীর পর এবার সরকারি জমি কেনাবেচার দায়ে গ্রেফতার তৃণমুল নেতা মহম্মদ আহিদ ওরফে চুটকি(Chutki)।ধৃত ব্যাক্তি তৃণমুলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা থেকে সরকারি জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ জমা পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-(CM Mamata Banerjee) এর কাছে।লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয় জমি মাফিয়াদের ধরপাকড়।নকল নথি বানিয়ে সরকারি জমি কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয় ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক, সহ সভাপতি গৌতম গোস্বামীকে।

এবার সেই একই অভিযোগে সোমবার রাত্রে গ্রেফতার করা হয় ফুলবাড়ির দাপুটে তৃণমুল নেতা মহম্মদ আহিদ ওরফে চুটকিকে।জানা গেছে ,তার এক সঙ্গি নাসির আহমেদকে(Nashir Ahamed) গ্রেফতার করা হয়েছে।ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।তদন্তের স্বার্থে ১০দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়।তবে তিনি কোন অবৈধ কাজ করেননি।তাকে ফাঁসানো হচ্ছে বলেই মন্ত্যব্য করেন অভিযুক্ত মহম্মদ আহিদ। অন্যদিকে, আলিপুরদুয়ারে রাস্তা দখল করে অবৈধ ভাবে বাড়ি নির্মান করায় বাড়ির একটা অংশ ভেঙ্গে দিল প্রশাসন।ঘটনাটি আলিপুরদুয়ার(Alipurduar) শহরের ৩ নম্বর ওয়ার্ডে।

রীতিমত বুলডোজার চালিয়ে এদিন কংক্রিট দিয়ে তৈরি করা বাড়ির বিল্ডিংয়ের একটা অংশ ভেঙ্গে দিল পুরসভা।উপস্থিত ছিলেন মহকুমাশাসক বিপ্লব সরকার,কাউন্সিলর মৌসুমী বাগচী বিশ্বাস। ওই বাড়ির মালিক উকিল রায় জানান,আমার জায়গা।সব কাগজপত্র আছে। কিন্ত ওরা এসে ভেঙ্গে দিল। এ ব্যাপারে মহকুমাশাসক(SDO) বিপ্লব সরকার বলেন,এটা কোর্টের অর্ডার।উনি রাস্তা দখল করে বাড়ি করেছেন।অভিযোগ হয়েছে।নোটিশ দেওয়া হয়েছে।তাই মঙ্গলবার ভেঙ্গে দেওয়া হল ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান