পুজোয় হিট হতে চলেছে শান্তিপুর-ফুলিয়ার ‘বাংলা হরফে বোনা শাড়ি’

Share:

নিজস্ব প্রতিনিধি, ফুলিয়া: নদিয়ার ফুলিয়ার শাড়ি মানেই আবেগ ও গর্ব।সেই আবেগ-গর্ব এবার মিশে যাচ্ছে পুজোর শাড়ির পাড়ে । নদিয়া জেলার শান্তিপুর ফুলিয়ার তাঁতশিল্পীদের নতুন সৃষ্টিতে শাড়ির বুননে জায়গা করে নিয়েছে বাংলা হরফ। কোথাও পাড় জুড়ে রবীন্দ্রনাথের কবিতা, কোথাও আঁচলে ফুটে উঠছে বাংলার নারী বাংলার শাড়ি ।বহু বছর ধরে বাংলার ঐতিহ্য বহন করছে গঙ্গার পূর্বপাড়ের এই তাঁতশিল্পীরা। এ বার তাঁদের সৃষ্টিতে যোগ হচ্ছে নতুন অধ্যায়। ‘বাংলা পাড়ের’ শাড়ি যেন বাঙালির ভাষা-সংস্কৃতিকে গর্বের সঙ্গে জড়িয়ে ধরেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অর্ডার।

শুধু তাই নয়, বিদেশ থেকেও মিলছে দেদার চাহিদা।ফুলিয়ার গলিতে এখন সকাল-সন্ধ্যা তাঁত বোনার শব্দ। কারও হাতে পাড়ে বুনছে “আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়”—কবিতার লাইন, আবার কোথাও শাড়ির আঁচলে ফুটে উঠছে—“পুজোর গন্ধ এসেছে”। তাঁতশিল্পীদের দাবি, এই শাড়িই হতে চলেছে এবারের পুজোর সবচেয়ে বড় চমক।পদ্মশ্রী বীরেন বসাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষার আন্দোলনের আবহে ‘বাংলা পাড়ের’ শাড়ি যেন বাঙালির আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠছে।

অপরদিকে বাংলার তাঁত শিল্প যেভাবে বিদেশি শাড়ির প্রাদুর্ভাবে ধীরে ধীরে বিলুপ্তির পথে যাচ্ছে সেক্ষেত্রে আরও চিন্তার বিষয়। বাংলার তাঁতের শাড়ি যে মজুরিতে তৈরি হয় তার অর্ধেক দামে পাওয়া যাচ্ছে বাজারে যেগুলি ভিন রাজ্য থেকে আসছে । তাই বাংলায় নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পের করুন অবস্থা । এর থেকে এবারের পুজোয় ঘুরে দাঁড়ানোর এক বড় চেষ্টা চালাচ্ছেন তাঁত শিল্পীরা।বাংলা ভাষা আর বাঙালিদের ওপর হেনস্থা নিয়ে যখন বঙ্গ রাজনীতি সরগম সেই সময় ফুলিয়ার তাঁতিদের এই শাড়ি বিশেষ বার্তা এবারের আগমনীর সুরে বহন করবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির