মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মধ্যমগ্রাম, ভদ্রেশ্বর, বাদুড়িয়ার পর এবার রিষড়া। বিরিয়ানিতে অনুপযুক্ত রং মেশানোর অভিযোগ উঠল এক নামি বিরিয়ানির দোকানের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রাম, ভদ্রেশ্বর, বাদুড়িয়ার পর এবার রিষড়া। বিরিয়ানিতে অনুপযুক্ত রং মেশানোর অভিযোগ উঠল এক নামি বিরিয়ানির দোকানের বিরুদ্ধে। রাজ্যের সবকটি খাবারের দোকান, বেকারি, হোটেল ও রেস্তোরাঁগুলিতে খাদ্য বিধি মেনে খাবার তৈরি হচ্ছে কিনা, খাবারের গুণগত মান কীরকম? খাদ্য দফতরকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ফুড সেফটি সপ্তাহ শুরু করেছে খাদ্য দফতর। যার অধীনে রাজ্যজুড়ে ছোটবড় হোটেলগুলিতে অভিযান শুরু করেছেন খাদ্য দফতরের আধিকারিকরা।

তাতেই একের পর এক রেস্তোরাঁর রহস্য ফাঁস হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে, রেস্তোরাঁর ভিতরে ফ্রিজে পচা মাংস স্টোর করে রাখা হয়েছে, আবার কোথাও দেখা গিয়েছে মাংসে ফাঙ্গাস পড়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে খাবারে মাছি পড়ে রয়েছে, আবার বেকারি কারখানায় তল্লাশি চালিয়ে দেখা গিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, পাউরুটি। যা দেখা মাত্রই বেকারি, রেস্তোরাঁগুলি সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। খাদ্য বিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই সমস্ত অস্বাস্থ্যকর খাবার খেলেই অসুস্থ হয়ে পড়বেন সাধারণ মানুষ। মঙ্গলবারের পর বুধবারেও শহরের একাধিক হোটেল-রেস্তোরাঁয় অভিযান শুরু করেছেন খাদ্য দফতরের কর্মকর্তারা। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রিষড়ায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে অভিযান চালান আধিকারিকরা।

তাতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। দেখা যায়, মানুষ খাবারের জন্যে অনুপযুক্ত একটি বিষাক্ত রঙ মেশানো হচ্ছে বিরিয়ানিতে। যা দেখা মাত্রই বিরিয়ানি ফেলে দিতে বলেন আধিকারিকরা। আজ ওই দোকানে অভিযান চালান রিষড়া পুরসভা চন্দননগর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও ফুড সেফটি আধিকারিকরা। পাশাপাশি ভদ্রেশ্বরের জিটি রোডের পাশের এই বেকারিতে ঢুকে অবাক হয়ে যান আধিকারিকরা। বন্ধ হয়ে পড়ে রয়েছে বেকারির প্রোডাকশন ইউনিট। বেকারি কর্তৃপক্ষ জানান, ঝাড়-পোছের কাজ শুরু হয়েছে। তাই কারখানায় কর্মরত পঁয়ত্রিশ জন শ্রমিককে ছুটি দেওয়া হয়েছে। তাঁদের খাদ্য সুরক্ষা মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আজ হুগলি দাদপুর থানার মহেশ্বরপুরে জাতীয় সড়কের পাশের একাধিক হোটেল-রেস্তোরাঁঁতেও অভিযান চালান খাদ্য দফতরের আধিকারিকরা।

একটি হোটেলের ফ্রিজ ডাঁই করা মাংস দেখতে পান তারা। কোনটায় ফাঙ্গাস পড়ে রয়েছে, কোনটায় জমাট বেঁধে আছে রক্ত। অস্বাস্থ্যকর মাংসের সম্ভার দেখতে পেয়েই হোটেল কর্মীদের সেগুলি নর্দমায় ফেলতে বলেন আধিকারিকরা। পাশাপাশি একই হোটেলে দুধে মতেল্ভাস্তে দেখতে পান তারা। যদিও মাংসগুলি নিয়ে হোটেল কর্তৃপক্ষ জানান, এই মাংস দুদিন আগে কেনা হয়েছে। কিন্তু এই যুক্তির স্বপক্ষে কোনও বিল দেখাতে পারেনি তাঁরা। এছাড়া খাবারে যে সকল কাসুন্দি সস দেখতে পান তারা, সেগুলো স্বাস্থ্যকর কিনা তা পরীক্ষা করে দেখতে স্যাম্পেল নিয়ে যান আধিকারিকরা। খারাপ মাংস বিক্রি করতে নিষেধ করে যান।।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা