শিলিগুড়িতে শুরু ৩ দিনের G-20 Tourism Summit

শিলিগুড়ি তথা দার্জিলিংয়ের ইতিহাসে এই প্রথম এধরনের আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। তাই এই সম্মেলন সফল করতে সবরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন প্রান্তে G-20 সম্মেলন হয়েছে। ৮ জানুয়ারি বাংলার(Bengal) রাজধানী শহর কলকাতায়(Kolkata) এই সম্মেলন হয়। এরপর সিকিমেও G-20 সম্মেলন হয়েছে। এখন পর্যন্ত দেশের ৫৯টিরও বেশি শহরে ২০০ টিরও বেশি সম্মেলন হয়েছে। এবার হচ্ছে দার্জিলিং জেলায়। এবার পালা শিলিগুড়ি শহরের। শনিবার থেকে এখানেই বসছে ৩ দিনের G-20 Tourism Summit। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এই বৈঠক কার্যত G-20 Tourism’র Working Group’র দ্বিতীয় বৈঠক হতে চলেছে। আর এই বৈঠককে ঘিরেই সেজে উঠেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পাহাড়। শুধু তাই নয়, সম্মেলনে বিদেশি প্রতিনিধিদের সামনে পর্যটন কেন্দ্র নির্ভর ২০টি স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শিত হবে। সম্মেলনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।

আরও পড়ুন হাওড়ায় যাবেন রাজ্যপাল, কথা বলবেন ক্ষতিগ্রস্থদের সঙ্গে

এদিন সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরায় চলে এসেছেন G-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিরা। এরপর তাঁরা বিমানবন্দর থেকে সরাসরি শিলিগুড়ির সুকনায় একটি রিসর্টে গিয়ে ওঠেন। সেখান থেকে তাঁরা যাবেন কার্শিয়াংয়ের একটি রিসর্টে। সেখানে তাঁরা এদিনই মকাইবাড়ি চা বাগান ও ফ্যাক্টরি ঘুরে দেখবেন। কার্শিয়াংয়ের সেই রিসর্টে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি আলোচনা সভাও হবে। এরপর চাঁদের আলোয় চা পাতা তোলার কাজ দেখে শিলিগুড়িতে ফিরে আসবেন প্রতিনিধিরা। আগামিকাল তাঁরা সুকনার রিসর্টে দিনভর আলোচনায় বসবেন। তাতে অ্যাডভেঞ্চার টুরিজম, টি টুরিজম, ইকোটুরিজম সহ বিভিন্ন বিষয় উঠতে পারে বলে জানা গিয়েছে। সোমবার প্রতিনিধিরা সুকনা থেকে পাড়ি দেবেন দার্জিলিং পাহাড়ে। তাঁদেরকে টয় ট্রেনে করে ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ ঘোরানো হবে। তাঁরা যাবেন দার্জিলিং রাজভবনে। দরবার হলে মধ্যাহ্নভোজ করবেন। মঙ্গলবার দুপুরে তাঁরা বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে ফিরতি পথে রওনা দেবেন।

আরও পড়ুন আবারও সুদেষ্ণাকে অপমান কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের

শিলিগুড়ি(Silliguri) তথা দার্জিলিং জেলার(Darjeeling District) ইতিহাসে এই প্রথম এধরনের আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। তাই এই সম্মেলন সফল করতে সবরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে নীল-সাদা রঙে, বাহারি গাছ ও আলোয় শিলিগুড়ি শহর সাজিয়ে তোলা হয়েছে। দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকা ও চা বাগানও সাজানো হয়েছে। প্রতিনিধিদের যাতায়াতের রুটে বসানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে তৈরি হোর্ডিং। প্রশাসন সূত্রের খবর, এখানে G-20 গোষ্ঠীভুক্ত দেশের ১৩০ জন প্রতিনিধি হাজির থাকবেন। দার্জিলিং পাহাড়, চা বাগান, টি টুরিজম, গজলডোবা, হস্তশিল্প, ধর্মীয়স্থান প্রভৃতি নিয়ে তৈরি ২০টি তথ্যচিত্র সম্মেলনে দেখানো হবে। তাছাড়াও প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। এ জন্য বাংলার আদিবাসী, বৈরাতি ও ছৌ নৃত্য, ঢাক, মাদল সহ লোকসঙ্গীত, ক্লাসিক্যাল যন্ত্রসঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। কেন্দ্রের পর্যটন মন্ত্রকের সচিব অরবিন্দ সিং জানিয়েছেন, বাংলার পর্যটন ও চা শিল্পের বিকাশ ঘটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর