হাওড়ায় বকেয়া টাকা চাওয়ায় মহিলা কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া ও মালদা : কাজের জন্য পাওনা টাকা চাওয়ায় এক মহিলা হোটেল কর্মীকে মদের বোতল ভেঙে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়ার এক হোটেল মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গাদিয়াড়ার বিভিন্ন হোটেলে মাসিক মাহিনা হিসেবে কাজ করে বেশ কিছু তরুণী। গত নয় মাস ধরে ওই তরুণী কোন টাকা পায় নি বলে জানিয়েছে। বুধবার রাতে ওই তরুণী হোটেলের মালিক অনুপ সরকারের কাছে টাকা চাইতে গেলে তাকে টাকা দিতে অস্বীকার করে অনুপ সরকার। এই নিয়ে বচসা বাধে। পরে হোটেলের সিসিটিভি(CCTV) বন্ধ করে ওই তরুণীকে বেধড়ক মারধর করে অনুপ সরকার ও তার স্ত্রী।

মদের বোতল ভেঙে তাকে মারা হয় বলে অভিযোগ ওই তরুণীর। হাতে পিঠে মাথায় গুরুতর চোট লাগে। এরপর ওই তরুণী হোটেল থেকে বেরিয়ে এসে কাঁদতে থাকলে এলাকার কয়েকজন শ্যামপুর থানায় এলে প্রথমে শ্যামপুর থানার(Shyampur P.S.) বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তরুনীর আরো অভিযোগ অনুপ সরকার উত্তর প্রদেশ থেকে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গাদিয়াড়ার (Gadiara)হোটেলে নিয়ে আসে এবং সেখানে তাকে দেহ ব্যবসা করতে বাধ্য কর অনূপ সরকারের(Anup Sarkar) বিরুদ্ধে এমনটাই অভিযোগ ওই তরুণীর। প্রসঙ্গত গাদিয়াড়া এলাকার হোটেলগুলিতে ভিন জেলা ও ভিন রাজ্য থেকে দেহ ব্যবসা করতে আসে বেশ কিছু তরুণী।এই ধরনের ঘটনায় ফের উঠে এসেছে সেই তথ্য। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে,মালদাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। আহত হয়েছেন আরো এক গাড়ি চালক। আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানার(Malda P.S.) সাহাপুরের বাইপাস এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানার সাহাপুরের বাইপাস এলাকায় দুটি লরি মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ ও স্থানীয় যুবকেরা গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) নিয়ে যায় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন আহতদের মধ্যে একজনের মৃত্যু হয় বলে জানা যায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য