গাইঘাটায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে বুকে গুলি, এলাকায় আতঙ্ক, আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি । গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে । প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীন হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে।বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ বৃদ্ধের নাম আশুতোষ বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার (Gaighata P.S.)বড়া কৃষ্ণনগর এলাকায়। তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় কে বা কার তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকট জনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়। পরিবারের দাবি তার বুকে গুলি লেগেছে।

কে বা কারা কি কারণে গুলি চালালো তা তারা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারা কি উদ্দেশ্যে তাদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করল(Shoot Out) তা পুলিশ তদন্ত করে দেখুক।তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!