টসে জিতে দখল নেওয়া গাইঘাটার পঞ্চায়েত বিজেপির হাতছাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি ,গাইঘাটা: উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল রাজ্যের শাসক দলের। এক পঞ্চায়েতের বিজেপির সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতের ক্ষমতা দখল করল ঘাসফুল শিবির। ভোটের পর টসে জিতে পঞ্চায়েতের প্রধান হয়েছিল বিজেপির। গত পঞ্চায়েত ভোটে গাইঘাটা ব্লকের(Gaighata Block) ফুলসড়া গ্রাম পঞ্চায়েতের ২৪ টি আসনের মধ্যে ১১ টি আসন তৃণমূল জিতেছিল বিজেপি জিতেছিল ১২টি আসনে। একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। সেই নির্দল প্রার্থী যোগ দিলেন রাজ্যের শাসক দলে।

যার ফলে তৃণমূল ও বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ায় ১২/১২। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান ঠিক করতে টসের মাধ্যমে প্রধান হন বিজেপির টুসি রায় সেন। উপপ্রধান হন তৃণমূলের রজত মিত্র। বুধবার বনগাঁ জেলা তৃণমূল দলীয় অফিসে গিয়ে শাসক দলে যোগ দেন ১২৮ নম্বর অংশের পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস। বনগাঁ তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে জোড়া ফুলের পতাকা তিনি হাতে তুলে নেন এর ফলে ফুল সড়া পঞ্চায়েত(Fulsara Panchayet) দখল করে তৃণমূল।

রাজ্যের শাসক দলে যোগ দিয়ে হর্ষিত বলেন, বিজেপি পঞ্চায়েত সদস্য হয়ে কোন কাজ করতে পারছিলাম না। রাস্তা করার জন্য মুখ্যমন্ত্রীকে(CM) ফোন করতে হয়েছিল। তাই উন্নয়নের কাজ করার জন্য তৃণমূলের যোগ দিলাম। বিশ্বজিৎ বাবু বলেন ফুল সরা গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করল। আগামী দিন বিজেপির দখলে থাকার আরো তিনটি পঞ্চায়েতের সদস্যরা একে একে তৃণমূলে যোগ দেবে। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ পেলেই তাদের দলে যোগ দেওয়ানো হবে। নিয়মিত তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের