‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাইঘাটায় ধর্ষণ ও খুনের ঘটনায় গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত যুবকের। ছেলের এমন পরিণতি চাননি তাঁর মা। তিনি চেয়েছিলেন, অপরাধের জন্য ছেলের যথাযথ শাস্তি হোক। কিন্তু সেই শাস্তি দিতে গিয়ে ছেলেকে এনকাউন্টারে মেরে ফেলা হবে, তা কখনও চাননি তিনি। ছেলের মৃত্যুর পর আক্ষেপের সুরে এমনই কথা জানিয়েছেন নিহত যুবকের মা। তাঁর বক্তব্য, ছেলে অপরাধ করে থাকলে আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু এভাবে প্রাণ হারাতে হবে, তা মেনে নিতে পারছেন না তিনি। ।

অপরদিকে, মেয়েকে আর ফিরে পাবেন না বলে আক্ষেপ করেছেন নির্যাতিতার মা। তাঁর কথায়, মেয়েকে যেভাবে তাঁর কোলছাড়া করা হয়েছে, অভিযুক্তের পরিবারকেও সেই যন্ত্রণা বুঝতে হবে-এমনটাই তিনি চেয়েছিলেন। নিহত কিশোরীর মা আরও জানান, প্রহ্লাদ তাঁদের পরিচিত ছিল। আত্মীয়তার সূত্রে বাড়িতে তার যাতায়াত ছিল। পেশায় সে সেলুনকর্মী। মেয়েটি শান্ত, ভদ্র এবং পড়াশোনায় মনোযোগী ছিল বলেও জানান তিনি। প্রহ্লাদ এমন ঘটনা ঘটাতে পারে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

আরও পড়ুনঃ নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। পরিবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। পরে সে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশীর বাড়ির বাথরুমের পাশ থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে সনিবা পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রহ্লাদকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

দশমীতে পুজো উদ্যোক্তাদের মারামারিতে জখম, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন