মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)  নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে নিউজিল্যান্ড। অর্থাৎ ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরতে হলে শ্রেয়সদের করতে হবে ১৯৯ রান। বড় রান তোলার ক্ষেত্রে এদিন নিউজিল্যান্ডের হয়ে  অবদান রেখেছেন ড্যারিয়েল মিচেল।  

নিউজিল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হয়নি। আর্শদীপ সিংহ টিম সাইফার্টকে (৬) আউট করে ভারতকে একটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন। তারপর দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ফিন অ্যালেন ও ড্যারিয়েল মিচেল। তাঁদের ৮৬ রানের একটি জুটি গড়ে ওঠে। তবে এই জুটিতে ভাঙন ধরান নীতীশ কুমার রেড্ডি। ফিন অ্যালেনকে মাত্র ৪০ রানে ফেরান সাজঘরে। ঠিক তার পরের ধাক্কাটা দেন অক্ষর প্যাটেল। তিনি ফিরিয়েছেন গ্লেন ফিলিপ্সকে (১৭)।  এটি ছিল ফিলিপ্সের ১০০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। এদিন দলের হয়ে একমাত্র মিচেলের ব্যাট থেকেই এসেছে বড় রান। তিনি ৫২ বলে ৮৮ রান করে  এবং বেভন জ্যাকভস ২৩ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন: প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই চার উইকেটে জয় পেয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়লেও তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডির দুরন্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। তিলক ২৬ বলে অপরাজিত ৫১ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আগের ম্যাচে মাত্র ৪ রান করে আউট হলেও ফের দলে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। এই ম্যাচে তাঁর হাতের জাদু দেখাতে পারেন  কিনা সেই উত্তর মিলবে খেলতে নামলেই। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের