‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পুলিশ যা করেছে, বেশ করেছে।’ গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা বিজেপি বিধায়ক তাপস রায়। পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় তাঁর সাফ বক্তব্য, মহিলাদের উপর নির্যাতন চালানোর পর পুলিশের উপরেও যারা হামলা করে, তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপই করা উচিত। এর আগে বারুইপুরের গণধর্ষণ কাণ্ডেও পুলিশের পদক্ষেপকে সমর্থন করে একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। ফলে গাইঘাটার ঘটনায় ফের একবার কড়া অবস্থান নিতে দেখা গেল তাপস রায়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গাইঘাটার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মঙ্গলবার ভোররাতে ধৃত প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার পুননির্মাণ করতে যায় পুলিশ। সেই প্রক্রিয়া শেষে অভিযুক্তকে নিয়ে ফেরার সময় মাঝপথে বাথরুমে যাওয়ার কথা জানায় সে। তারপরেই গাড়ি থামান পুলিশকর্মীরা। অভিযুক্তকে গাড়ি থেকে নামানোর পর আচমকাই কর্তব্যরত এক সাব-ইনস্পেক্টরের সার্ভিস রিভলবার ছিনিয়ে নেয় সে। এরপর পুলিশকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়। তাতে গুরুতর জখম হয় প্রহ্লাদ। দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘RG KAR-কাণ্ডে অপরাধীদেরও এনকাউন্টার চাই’, গাইঘাটার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া রত্নার

এই ঘটনা প্রসঙ্গে তাপস রায়ের বক্তব্য, ‘যাঁরা মহিলাদের সঙ্গে এই কাজ করে তারপর পুলিশকে আক্রমণ করে তাদের সঙ্গে এরকম করা উচিত।’ উল্লেখ্য, এর আগে বারুইপুরের গণধর্ষণ মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর পরেও পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছিলেন তাপস রায়। সেই ঘটনায় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। তখনও তাপসের মন্তব্য ছিল, ‘যা ঘটেছে ঠিক হয়েছে, পুলিশের কোনও উপায় ছিল না।’  

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক