নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একের পর এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ১৩ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ, মাদক খাওয়ানো এবং ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ সামনে এল। পরিবারের অভিযোগ, পরিচিত এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। কিন্তু তারপর থেকেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। অভিযোগ, একাধিক ব্যক্তি তাকে আটকে রেখে যৌন নির্যাতন করে। এমনকি ঘটনার ভিডিও রেকর্ড করে তা দেখিয়ে নাবালিকা ও তার পরিবারকে ভয় দেখানো হয়। পরিবারের বয়ানে উঠে এসেছে শনিবার থেকে রবিবার পর্যন্ত ঘটে যাওয়া একাধিক ঘটনার বিবরণ।

নাবালিকার পরিবারের দাবি, শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ সুকন্যা দাস নামে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় রাত সাড়ে ৮টা নাগাদ তার মা ফোন করেন। তখন নাবালিকা জানায়, সে সুকন্যার সঙ্গে ব্যারাকপুরে গিয়েছে এবং রাত সাড়ে ১০টা বা ১১টার মধ্যে বাড়ি ফিরবে। রাত সাড়ে ১১টা নাগাদও মেয়ে বাড়ি না ফেরায় ফের ফোন করেন তার মা। অভিযোগ, তখন একটি অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি দাবি করেন, রাস্তায় নাবালিকাকে কাঁদতে দেখে তিনি তাকে নিজের ফোন ব্যবহার করতে দিয়েছেন। পরিবারের বয়ান অনুযায়ী, রাত ১২টা ৬ মিনিট নাগাদ নাবালিকা তার মাকে মেসেজ করে জানায়, সে বিপদের মধ্যে রয়েছে। সুকন্যা তাকে রিক নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়েছে বলেও সে মেসেজে জানায়।

আরও পড়ুন: ‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

পরিবারের আরও অভিযোগ, দেবজিৎ সরকার নামে এক যুবক নাবালিকার মাকে ফোন করে আশ্বস্ত করেন যে মেয়ে নিরাপদে রয়েছে। পরে দেবজিৎ দাবি করেন, তিনি ওই বাড়িতে গিয়েছিলেন এবং সেখানকার এক পরিচর্যাকারী তাঁকে জানান, প্রায় ১০ মিনিট আগে একটি চারচাকা গাড়ি সেখান থেকে বেরিয়ে গিয়েছে। তাঁর দাবি ছিল, ওই গাড়িতেই নাবালিকা বাড়ি ফিরছে। পরিবারের দাবি, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফেরে নাবালিকা। সে সময় তাকে কাঁদতে দেখা যায় এবং সে চরম মানসিক বিপর্যস্ত অবস্থায় ছিল। নাবালিকা তার মাকে জানায়, তাকে একটি গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জলের সঙ্গে কিছু মিশিয়ে জোর করে খাওয়ানো হয় এবং একাধিক ব্যক্তি তার উপর শারীরিক নির্যাতন ও যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, তাকে জোর করে একটি আই-পিল খাওয়ানো হয়েছিল। ঘটনার শেষ এখানেই নয়। পরিবারের অভিযোগ, সুকন্যা, দেবজিৎ সরকার, কুণাল কুমার রাউত-সহ কয়েকজন ওই ঘটনার ভিডিও রেকর্ড করেছিলেন। পরে সেই ভিডিও দেখিয়েই নাবালিকা ও তার পরিবারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ভয়েই প্রথমে পুলিশের কাছে যেতে সাহস পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের