নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের চেহারার আড়ালেও যে এমন ভয়ংকর নৃশংসতা লুকিয়ে থাকতে পারে, তা কল্পনা করাও কঠিন। ১৫ বছরে ৩৮ জনকে খুন। শুধু তাই নয়, খুনের পর মৃতদেহ খেয়ে ফেলার মতো শিউরে ওঠা অভিযোগ উঠেছে  উগান্ডায় এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে নিঠারির নৃশংস ঘটনার কথা।  উগান্ডায় গ্রেফতার করা হয়েছে নর পিশাচ মুজুরিজি মোসেসকে। বিষয়টি সামনে আসার পরেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ওই ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছেন উগান্ডার সেনাপ্রধান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এমন নরখাদকের প্রকাশ্যে বিচার করা হবে এবং  মৃত্যুদণ্ড দেওয়া হবে।   

জানা গিয়েছে, অভিযুক্ত মুজুরিজি মোসেসের বিরুদ্ধে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে উগান্ডার মাসাকা, ইবান্দা এবং কাজো জেলায় ৩৮ জনকে খুন করার অভিযোগ উঠেছে।  নিহতদের দেহ খেয়ে ফেলার মতো ভয়াবহ অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। উগান্ডার চিফ অফ ডিফেন্স ফোর্সেস জেনারেল মুহুজি কাইনেরুগাবা সোমবার(২৬ অক্টোবর) সমাজমাধ্যমে একটি পোস্ট করে অভিযুক্তের গ্রেফতারির খবর জানান। তাঁকে দেশের ইতিহাসের অন্যতম ভয়ংকর সিরিয়াল কিলার বলে উল্লেখ করেন সেনাপ্রধান। তবে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি এখনও বিচারপ্রক্রিয়ায় প্রমাণিত হওয়া বাকি। 

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের নিশানা করতেন। বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালাতেন তিনি। কয়েকটি ঘটনায় তাঁর সঙ্গে কয়েকজন সহযোগীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। পেন্টেকোস্টাল চার্চের যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে হামলার ঘটনাও তদন্তের আওতায় রয়েছে। ওই ঘটনায় বাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। অন্য কয়েকটি ক্ষেত্রে সম্পর্ক তৈরির প্রলোভন দেখিয়ে মানুষকে ডেকে এনে হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। মুজুরিজিকে অতীতেও একাধিকবার গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে তিনি পালিয়ে যান অথবা বিতর্কিত পরিস্থিতিতে মুক্তি পান। এবার গ্রেফতারের পর অভিযুক্তের বাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার হয়েছে। তদন্তকারীরা এখন নিখোঁজ ব্যক্তিদের পুরনো মামলা এবং অমীমাংসিত হত্যাকাণ্ডের নথি খতিয়ে দেখছেন। 

 

 

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার