দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চরম বিদ্যু‍ৎ বিপর্যয়ের কবলে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা বিদ্যু‍ৎহীন হয়ে পড়েছে। ভয়াবহ আঁধারে ডুবেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্ক সহ একাধিক প্রতিষ্ঠান। ফলে কাজকর্ম পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। কী কারণে এমন বেনজির ঘটনা ঘটল, তা জানা যায়নি। তবে পাওয়ার গ্রিড বাংলাদেশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।

বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা পৌনে একটা নাগাদ রাজধানী ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামে আচমকাই লোডশেডিং হয়। ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল, মগবাজার, বনশ্রী, খিলগাঁও অন্ধকারে ডুবে যায়। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় ধরে লোডশেডিং চলছে। বেলা ১১টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৬০১ মেগাওয়াট। ওই সময় উৎপাদন হয় ১৪ হাজার ৩০৩ মেগাওয়াট। চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি ছিল ২৯৮ মেগাওয়াট। এই ঘাটতির সঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি।

বিদ্যুৎ চলে যাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকাজ বন্ধ করে দেওয়া হয়।  বিপর্যয়ের কারণ ও সূত্রপাত নিয়ে পাওয়ার গ্রিডের আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি। তবে গ্রিডে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। দেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় বিপর্যয় ঘটেছে। ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। চার বছর আগে ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় শুরু হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছিল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের