‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাম নে যাদব কো মারা’। বাবার নাম— ‘মূর্খ চাঁদ যাদব’, ‘ভাগ্য ভাল রাম কোনও মুসলিমকে খুন করেনি’, ‘রাম নে শর্মা কো মারা’। বাবার নাম— ‘বি.কম’। বিধান পরিষদের নির্বাচনে ভোটার তালিকায় এমনই বহু ‘অদ্ভূতুড়ে’ নাম ঘিরে উত্তাল হয়েছে উত্তরপ্রদেশের রাজনীতি। যার প্রেক্ষিতে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন। ‘ভোটচুরি’র ইস্যুতে এমনিতেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে চলছে মামলা। তার মধ্যেই যোগীরাজ্যের ১১টি বিধান পরিষদের নির্বাচনের আগে এলাহাবাদ-ঝাঁসি আসনের ভোটার তালিকায় এইসব নামের উপস্থিতি দেখা গিয়েছিল। ১৪,৮১,৩১০টি ভোটার স্লিপে এন্ট্রির মধ্যে ১৫৮টি ক্ষেত্রে ভোটার বা তাঁর আত্মীয়দের নামের ক্ষেত্রে ভুল বা অস্বাভাবিক বিভ্রান্তি হয়েছিল। কারণ, নামগুলিকে সফ্টওয়্যারের মাধ্যমে ইংরেজি থেকে হিন্দি হরফে রূপান্তর করতে গিয়েই গণ্ডগোল বেঁধেছে। নামের অর্থের আক্ষরিক অনুবাদ করে দেওয়ায় পুরো মানেই অন্য দাঁড়িয়ে গিয়েছিল। উদাহরণ দিয়ে বলা হয়েছে, ‘রামহিত যাদব’কে টাইপিংয়ের ভুলে রাম ‘হিট’ যাদব লেখা হয়েছিল। সফ্টওয়্যারের মাধ্যমে সেটিই অনুবাদের পর হয়ে যায় ‘রাম নে যাদব কো মারা’। সেইভাবে কোনও ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভাগ্য ভাল রাম কোনও মুসলিমকে খুন করেনি’।

আরও পডুন: ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ কর্ণাটকের যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

এই ঘটনা সামনে আসতেই উত্তরপ্রদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন আপ সাংসদ সঞ্জয় সিংহ। এই নাম বিভ্রাটের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন আপ সাংসদ। তাঁর দাবি, নির্বাচন কমিশন কোনও একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। পুরো বিষয়টি নিয়ে বিরোধীরা চেপে ধরতেই এবার ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তারা জানিয়েছে, ‘ভোটার লিস্ট বা স্লিপে থাকা নামগুলি নিয়ে আমরা ক্ষমাপ্রার্থী। পোস্টে করা মন্তব্যের কারণে যে প্রকৃত ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা আমরা যথাযথভাবে নজরে রেখেছি। যারা এসব মন্তব্যের ফলে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এখন থেকে আমাদের যোগাযোগের মাধ্যম হবে মার্জিত ও সাংগাঠনিক।’

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার