রেললাইন পার হতে গিয়ে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু রং মিস্ত্রির

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: রেললাইন পার হতে গিয়ে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক রং মিস্ত্রির। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লকের(Gajoal Block) দেওতলা অঞ্চলের থালিপুকুর গ্রাম এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, মৃত ঐ ব্যক্তির নাম উইলিয়াম সরকার(Uiliam Sarkar) ।বয়স আনুমানিক ৩৫ বছর । বাড়ি গাজোলের কালাকুরি গ্রামে। বাবার নাম শাজাহান সরকার। জানা যায় , উইলিয়াম সরকার বিবাহিত। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ৮ টা সময় ওই রং মিস্ত্রি এলাকার রেল লাইন দিয়ে হেঁটে ফিরছিলেন। সেই সময় প্যাসেঞ্জার ট্রেন(Passenger Train) চলে আসে। ধাক্কা লেগে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনাটি জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় মানুষ।এরপর দেহ শনাক্ত করে বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ। এরপর রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়ে দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

রেলের পক্ষ থেকে বলা হয়েছে রাতের বেলা কখনই ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য চলাচল করা উচিত নয়। বারবার এই প্রসঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সতর্ক করা হয়। কিন্তু তারপরেও অতি দ্রুত ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে রাতের বেলা স্থানীয় মানুষজন চলাচল করে। এক্ষেত্রেও ট্রেন লাইন দিয়ে ঝুঁকি নিয়ে বাড়ি অতি দ্রুত যেতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর