দিদির মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ দেখা দেখতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু বোনের

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: বোনের মৃত্যুর খবর পেয়ে মৃত বোনকে শেষ দেখা দেখতে যাচ্ছিলেন দিদি। কিন্তু বোনকে শেষ দেখা হল না। বোনের বাড়ি আসার সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দিদির। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার(Gajoal P.S.) করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়। জানা গেছে, মৃতার নাম নূরজাহান বিবি(Nurzahan Bibi) । বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়।রবিবার সকালে ভালুকডাঙ্গায় তার বোনের মৃত্যু হয়। এই খবর পেয়ে দিদি নূরজাহান বিবি বোনকে শেষ দেখা দেখতে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভালুকডাঙ্গার কাছেই তিনি রেল লাইন পার হতে যান। ওই সময় মালদা-বালুরঘাটগামী প্যাসেঞ্জার (Malda -Balurghat Passenger)ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর।

যা জানতে পেরে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। তারা মর্মান্তিক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন সকলে। পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে ওই রেললাইন পার হতে গিয়ে প্রায় সই দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে। রবিবারও দিদিকে শেষ দেখা দেখতে এসে মৃত্যু হল একইভাবে বোনের। স্থানীয় মানুষজন সকলে ওই এলাকায় রেলের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষীও রেলগেট তৈরি করার দাবি জানিয়েছে। যদিও রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় রেললাইন পার হয়ে গ্রামবাসীরা যাতায়াত করে থাকে।

ট্রেন লাইন পেরানোর সময় সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। না হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। প্রশস্ত রেল লাইনের সর্বত্র গার্ড রেল বা নিরাপত্তা রক্ষী দেওয়া সম্ভব নয়। রেল লাইন ফেরানোর সময় বাড়তি সর্তকতা নিলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় না। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় লাইন নিয়ে চলাচলের সময় মোবাইল ফোনে কথা বলা হয়। অথবা ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করা হয়। ফলে ঘটে দুর্ঘটনা। অকালে ঝরে যায় প্রাণ।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’