থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শাখা কমিটির অনুষ্ঠানকে কেন্দ্র করে গত রবিবার অশান্তি হয়েছিল SRFTI-তে। তুমুল অশান্তি, জলের বোতল ছোড়া, মনীষীদের ছবি ছেড়া এমনকি হাতাহাতিও হয়েছিল সঙ্ঘের শাখা সংগঠনের কর্মী ও বামপন্থী পড়ুয়াদের মধ্যে। সেই ঘটনার প্রতিবাদে গতকাল, রবিবার আন্দোলন করে হিন্দু জাগরণ মঞ্চ। অজয়নগর থেকে প্রতিবাদ মিছিল বের করে হিন্দু জাগরণ মঞ্চ। সেই মিছিল SRFTI-তে পৌঁছতেই শুরু হয়েছিল অশান্তি। গতকাল, রবিবার ফের উত্তেজনা ছড়ায় সত্যজিৎ রায়ের নামাঙ্কিত কেন্দ্রীয় প্রতিষ্ঠানে। হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা SRFTI-এর ক্যাম্পাসের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। যদিও পুলিশের কড়া নিরাপত্তায় সেটা সম্ভব হয়নি। গতকাল, রবি সন্ধ্যাতেই অশান্ত হয়। আর আজ, সোমবার সকাল থেকেই থমথমে পরিবেশ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে।

আরও পডুন: নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

গতকাল, রবিবারের সংঘর্ষে গান্ধিজির ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল। আজ, সোমবার সকালে ফের ক্যাম্পাসের গেটে মহাত্মা গান্ধির ছবি টাঙালেন পড়ুয়ারা। গতকাল পুলিশের উপস্থিতিতে দেওয়াল লিখন মুছে দিয়েছিল SRFTI কর্তৃপক্ষ। এদিন সকালে ফের সেখানে দেওয়াল লিখন করা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। আবার নতুন করে উত্তেজনা না ছড়ায় যাতে, তাই গেটের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ। এদিকে, ছাত্ররা ভিসির কাছে দাবি জানিয়েছেন, সুরক্ষা নিশ্চিত করতে হবে। রীতিমতো আতঙ্কে রয়েছেন তাঁরা।

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার