চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে এনে বিডিওর(BDO) কাছে লিখিত অভিযোগ তৃণমূল উপ প্রধানের । ভিত্তিহীন অভিযোগ দাবি প্রধানের।বনগাঁ পঞ্চায়েত সমিতির গোপালনগর থানার(Gopalnagar P.S.) গঙ্গানন্দপুর পঞ্চায়েতের(Ganganandapur Geram Panchayet) তৃণমূল প্রধান মলিনা সরকার ও বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূল সহ-সভাপতি জাফর আলী মন্ডলের বিরুদ্ধে পঞ্চায়েতের একাধিক সরকারি প্রকল্পের টাকা , সরকারি গাছ কেটে বিক্রি, জন্ম শংসাপত্র ডিজিটাল করার নামে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করার অভিযোগে এনে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে গত মাসের ২৭ তারিখে লিখিত অভিযোগ জানিয়েছেন গঙ্গানন্দপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আলীম তরফদার।

উপপ্রধান আলীম তরফদারের অভিযোগ পঞ্চায়েতের সমস্ত রকম খাজনা, সরকারি টাকা , সরকারি রাস্তা গাছের টাকা, একই সরকারি প্রকল্পের টাকা একাধিকবার নেওয়া ও বর্তমানে জন্মসংসাপত্র ডিজিটাল(Digital) করার জন্য লক্ষ লক্ষ টাকা তুলছে প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। উপ প্রধান আরো বলেন পঞ্চায়েতে দু’বছর হল প্রধান উপাদান গঠন হয়েছে কিন্তু কোন কিছুতে আমাকে ডাকা হয় না।আমাকে জানানো হয় না। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও প্রধান নিজেরাই পঞ্চায়েত চালাচ্ছে। পঞ্চায়েতে লুট চালাচ্ছে।

তবে এ বিষয়ে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান মনিরা সরকার। তিনি বলেন পঞ্চায়েতে আমরা সবাই মিলেমিশে কাজ করি। উপপ্রধান (Upo Pradhan)আলী তরফদার এমন অভিযোগ কেন করল বুঝতে পারছি না। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে, এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দেবদাস মন্ডল। দেবদাস মন্ডল বলেন আজকে সাধারণ মানুষ না কোন বিরোধী দলের নেতা না নিজেদের দলের উপপ্রধান প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এর বিরুদ্ধে অভিযোগ করছে। সরকারের টাকা খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।

Published by:

Share Link:

More Releted News:

মহিলা বিল পাশ করাতে না পেরে বিরোধীদের ওপরে দায় চাপালেন মোদি

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

সাপ ধরাই তাঁর নেশা,মুখ্যমন্ত্রীর সভায় বিশেষ দায়িত্ব পেলেন কাবিল

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

মানুষের সেবা করাই স্বপ্ন, মাত্র ১০ হাজার টাকা সঞ্চয় নিয়ে ভোটযুদ্ধে বেকার সুকান্ত

বেহালার প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ