দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের থিম “জন জাতি চিত্রপট”

নিজস্ব প্রতিনিধি,গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর(South Dinajpur) জেলার গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং কালচারাল ক্লাবের দুর্গা পূজা প্রতিবছরই নতুন কোন চমক নিয়ে জেলার দর্শকদের বিশেষভাবে মন জয় করে। এবছর ৪৩ তম বর্ষে চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের থিম “জন জাতি চিত্রপট”।

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার চিত্রপট এবং পুরনো শিল্পকর্মকে তুলে ধরতেই এই বিশেষ থিমের আয়োজন বলে জানা গেছে। সম্পূর্ণ মণ্ডপ তৈরি করা হয় বাঁশ এবং হোগলা পাতা দিয়ে। ইতিমধ্যেই জোর কদমে কাজ চলছে। বিগত দুবছর করোনা আবহ থাকার কারণে দুর্গা পূজার(Durga Puja) আয়োজনে বাধা সৃষ্টি হয়েছিল। এবার করোনা শিথিল হতেই জাঁকজমকপূর্ণভাবে সেজে উঠছে গঙ্গারামপুর চিত্ররঞ্জন ক্লাবের পূজা মন্ডপ। রয়েছে সেখানে নানা ধরনের কারুকার্য । তুলে ধরা হয়েছে শিল্পের কারুকলা ।

এই প্রসঙ্গে পূজা কমিটির চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সহ-সম্পাদক জগন্নাথ ঘোষ বলেন “প্রতি বছরই আমাদের পুজো জেলার মধ্যে বিশেষ স্থান অধিকার করে।এই বছরও তার অন্যথা হবে না বলে আমারা যথেষ্ট আশাবাদী।” গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরতে ৪৩ বছরের(43Years) পদার্পণ করা এই পুজো এবার বাঁশ আর হোগলা পাতাকে প্রাধান্য দিয়েছে। পুজোর উদ্যোক্তারা মনে করছেন, থিমের পুজোতে(Theme Pujo) মানুষের হাতের কাজ এবং পুরনো যে ঐতিহ্য তা অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। তাকে প্রাধান্য দিতেই এবার প্রতিমার সাজসজ্জা থেকে মণ্ডপ সবেতে থাকছে হোগলা পাতা আর বাঁশের কারুকার্য।
যা কিনা গ্রামগঞ্জের শিল্পকে ফের প্রকাশ্যে নিয়ে আসবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

কোতুলপুরে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ