গঙ্গারামপুরে SIR শুনানি চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিডিও অফিসের আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: এসআইআর এর শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক বিডিও অফিসের কর্মী। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিডিও অফিসে। ওই বিডিও অফিসের আধিকারিকের নাম অমিয় রঞ্জন রায়(Amiyo Ranjan Roy)। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন। জানা গিয়েছে, অমিয় রঞ্জন রায় গঙ্গারামপুর বিডিও অফিসের কর্মী। বুধবার সকাল থেকে এসআইআর শুনানির কাজ চলছিল। ওই বিডিও অফিসে ।প্রচুর মানুষের ভিড় হয়েছিল। বিডিও(BDO) অফিসের আধিকারিকরা ভোটারদের শুনানির কাজ করছিলেন। অন্যান্য কর্মীদের সঙ্গে অমিয় রঞ্জন রায় সেই কাজে অংশগ্রহণ করেছিলেন।

দুপুরে শুনানি চলাকালীন অমিয় রঞ্জন রায় হঠাৎ অসুস্থতা বোধ করেন। শারীরিকভাবে দুর্বল হয়ে তিনি কিছুটা অচৈতন্য মত হয়ে পড়েন। এরপরই তাকে উদ্ধার করে সহকর্মীরা নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Gangarampur Hospital)। সেখানে চিকিৎসকরা তা শারীরিক পরীক্ষা করার পর তাকে ভর্তি নেওয়া সিদ্ধান্ত নেন। এই ঘটনায় বেশ কিছুক্ষণ গঙ্গারামপুর ব্লক অফিসে শুনানির কাজ ব্যাহত হয়। পরে ওই আধিকারিক হাসপাতালে ভর্তি হলে তাঁর সহকর্মীরা ফিরে এসে পুনরায় এসআইআর শুনানির কাজ শুরু করেন।

এই প্রসঙ্গে গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শংকর সরকার অভিযোগ করেন ,যা কিছু ঘটনা ঘটছে তার জন্য নির্বাচন কমিশন দায়ী। জনগণের হয়রানি পাশাপাশি এবার সরকারি আধিকারিকরা হয়রানির মধ্যে পড়ছেন। কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও ভোটারদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে। সকাল থেকে ভিড় হচ্ছে বিভিন্ন শুনানি কেন্দ্র। আর সেখানে কাজের চাপে এবার সাধারণ ভোটারদের পাশাপাশি শুনানিতে অংশগ্রহণ করা সরকারি আধিকারিকরা অসুস্থ হয়ে পড়ছেন।

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের