পুণ্যার্থীর স্রোত বইছে, শুরুতেই গঙ্গাসাগর মেলা হয়ে উঠেছে ‘মিনি ভারত’

Share:

নিজস্ব প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বৃহস্পতিবার (৯ জানুয়ারী)। আজই বিকেলে কলকাতায় বাবুঘাটে তীর্থযাত্রীদের জন্য বিশেষ শিবিরের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। এদিকে মেলা শুরুর আগেই মেলামুখী হতে শুরু করেছেন পূর্ণার্থীরা। বুধবার থেকেই তীর্থযাত্রীর ‘স্রোত’ বইছে সাগর প্রাঙ্গনে।

অন্যদিকে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীদের ভিড় বেড়েছে ব্যাপক মাত্রায়।কাকদ্বীপ ৮ নম্বর লট ও সাগরদ্বীপের কচুবেড়িয়া জেটি থেকে শুরু করে মেলাপ্রাঙ্গণের কাছে অবস্থিত বাসস্ট্যান্ডে তাঁরা ভিড় জমাচ্ছেন একে একে।

মেলা চত্বরে নজর রয়েছে প্রশাসনের। তারা ব্যস্ত রয়েছে ফাইনাল টাচ দেওয়ার জন্য। আরও স্টল ও ছাউনি তৈরি হচ্ছে। স্টলে বিক্রিবাটাও চলছে জোরকদমে। আলোকমালায় সেজে উঠেছে পুরো প্রাঙ্গণ। লেজার আলোকরশ্মিও ফেলা হচ্ছে সেখানে। আলো লাগানো হয়েছে ৮ নং লট এবং কচুবেড়িয়াতেও। সোমবার মুখ্যমন্ত্রী কপিল মুনির আশ্রমের আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুড়িগঙ্গায় বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে আলো লাগানোর কাজ চলেছে বুধবার দুপুর অবধিও। সকাল থেকে তীর্থযাত্রীদের ভিড়ে সরগরম ছিল সমুদ্র সৈকত। সেখানে পুজোপাঠ ও পুণ্যস্নান সারছেন তাঁরা। সংশ্লিষ্ট যাত্রীরা সেখানেই সেরে নিয়েছেন রান্না-খাওয়া। মেলাপ্রাঙ্গণে তীর্থযাত্রীদের থাকার জন্য বড় শেড ও হোগলাপাতার ছাউনি করা হয়েছে।

আরও পড়ুন : জটার মতো গোটা মাথায় জড়োনো রুদ্রাক্ষের মালা, ওজন শুনলে ভিমরি খাবেন

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?