চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গঙ্গাসাগরে শ্বশুরবাড়ির গোয়ালে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার,দেহ আটকে বিক্ষোভ, উত্তাল এলাকা

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের দাসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নগেন্দ্রগঞ্জ গোবিন্দপুর গ্রামে(Govindapur Village) শ্বশুর বাড়ির গোয়ালে ঝুলন্ত অবস্থায় জামাইয়ের দেহ উদ্ধার । ময়না তদন্তের পর দেহ দাহ না করে মৃতদেহ আটকে রাখল পরিবার। আটক মৃতের স্ত্রী সহ বাপের বাড়ি ৬জন সদস্য। গঙ্গাসাগরে(Gangasagar) খুড় শ্বশুরের গোয়াল ঘরে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগ করে ময়না তদন্তের পর মৃতদেহ দাহ না করে, রেখে দিলেন মৃতের পরিবার। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট না আসবে ততক্ষণ পর্যন্ত দাহ করবে না এই মৃতদেহ।

ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থানার ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নগেন্দ্রগঞ্জে গোবিন্দপুর গ্রামে। । মৃত যুবকের নাম রাকেশ পাত্র(Rakesh Patra)।২০ বছর বয়স। কিছুদিন আগে পাসের গ্রামে রিনা মন্ডল নামে এক মেয়েকে বিয়ে করে রাকেশ। এরপরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেনে নেয়নি। কিছুদিন শ্বশুরবাড়ি থাকার পর মেয়েটি বাপের বাড়ি চলে যায়।অভিযোগ শিবরাত্রির দিনে রাকেশকে শ্বশুর বাড়িতে ডাকা হয়। সেখানে গেলে, পরের দিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় খুড়তুতো শ্বশুরের গোয়াল ঘরে।

পরিবারের লোকের অভিযোগ তাকে শারীরিক নির্যাতন করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়। সাগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করে রাকেশের দেহ গ্রামে আনলে উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষ। গন্ডগোল বেঁধে যায়। মহিলাদের অভিযোগ পুলিশ লাঠি চার্জ করে । পরে পুলিশ রিনা মন্ডল সহ তার বাপের বাড়ির ছয় জন কে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।

Published by:

Share Link:

More Releted News:

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ