এই মুহূর্তে

‘ওসিদের পা ভেঙে ল্যাংড়া করে দিতে হবে’, তালিবানি ফতোয়া বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধি ,ঘাটাল: সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মত ওরা চলতে থাকবে। বাঁচার চেষ্টা করবে। অতএব তৃণমূলকে ওরা বাঁচাতে যাবে না, মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন বিজেপি বিধায়ক।পূর্ব মেদিনীপুর জেলার ঘাটালে পরিবর্তন সভায় বিস্ফোরক ঘাটালের(Ghatal) বিজেপি বিধায়ক শিতল কপাট(BJP MLA Sital Kapat)। ২৬ এর নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক আধিকারিকদের তীব্রভাবে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। ২৬ এর নির্বাচনে পুলিশের ভেঙে দেওয়া হবে হাত পা। পুলিশ বলবে আমাদের বাঁচতে দিন। নির্বাচনে থাকবে না কোন তৃণমূল বিডিও এসডিও।

এমনকি ২৬ এর নির্বাচনে থাকবে না কোন তৃণমূলের চোর নেতারা। ঘাটাল ব্লকের এক নম্বর অঞ্চলের সুলতানপুরে পরিবর্তন সভায় উপস্থিত হয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিজেপি বিধায়কের প্রকাশ্যে এই মন্তব্য কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মন্তব্য ক্ষমতায় না আসার আগেই আইন হাতে তুলে নেওয়ার বার্তা দিচ্ছেন বিজেপির বিধায়ক।

বাংলার মানুষ আগামী বছর ভোটের মেশিনে এর জবাব দেবে। রাজ্যের মানুষ শান্তিতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে সকলে খুশি। মা মাটি মানুষের ওপর ঘাটালবাসীর ভরসা রয়েছে। বিজেপি নেতা-মন্ত্রী বিধায়করা যতই ধরনের মন্তব্য করবে তত সাধারন মানুষ তাদের বিরুদ্ধে একত্রিত হবে।সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখে। বিজেপি রাজ্যে শান্তি চায় না। অশান্তি এবং গোলমাল করা ওদের একমাত্র উদ্দেশ্য। উন্নয়ন নয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলা গেরুয়া শিবিরের সবচেয়ে বড় পরিকল্পনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ