মাদপুরে মনসা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন অভিনেতা দেব

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: মাঠের মাঝে দেবী মনসার অবস্থান। মাথার উপর কোনও ছাদ বা আচ্ছাদন না থাকলেও বছরের চৈত্র মাসে নির্দিষ্ট একটি দিনে লক্ষাধিক মানুষের ভিড় জমে এই মন্দিরে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মনস্কামনা জানিয়ে পুজো দিতে। বেশ কয়েক বছর ধরে জাঁকজমক আরও বেড়েই চলেছে। সারা বছরের সবদিনই ভক্তের ভিড় থাকে এখানে। তবে এই নির্দিষ্ট দিনে মনসা পুজোকে কেন্দ্র করে হয় বিশাল মেলার আয়োজন, থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান।ভক্তদের জন্য এই দিন মন্দিরের সোজাসুজি দাঁড়াতে হয় ট্রেনকে। বাংলা, ওড়িশা, ঝাড়খন্ড, কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসেন এই দিন।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত মাদপুরে রয়েছে প্রাচীন মনসা মন্দির(Maa Manasa Temple)। দিন দিন দেবীর মাহাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিন ভক্তের আনাগোনা থাকলেও বাংলার বছরের চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার বেশ ভিড় জমে এই মন্দিরে। দেবীর কাছে পুজো দেওয়ার আশায় আগের দিন থেকেও বহু ভক্ত আসেন মন্দিরে। তবে মঙ্গলবার লক্ষাধিক ভক্তের ভিড় জমে ছিল এখানে। মনস্কামনা জানিয়ে পুজো দেন বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষজন। মন্দিরের প্রতিষ্ঠানের নানান ইতিহাস, লোককথা থাকলেও ধীরে ধীরে দেবীর মাহাত্ম্যের ব্যপ্তি ঘটেছে। নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় নির্দিষ্ট এই পুজোর দিনে বহু ভক্ত আসেন এখানে।

জানা যায়, সন্তান ধারণ, বিভিন্ন গৃহপালিত পশু হারিয়ে যাওয়া বা প্রিয়জন নিখোঁজ হয়ে যাওয়ার মত ঘটনায় মিলেছে সুরাহা। স্বাভাবিকভাবে মাদপুরের মনসা পুজোকে কেন্দ্র করে বেশ জাঁকজমক থাকে। বছরে একটি নির্দিষ্ট দিনে বড় পুজো হলেও সারা বছর ভিড় থাকে মন্দিরে। এছাড়াও এই পুজোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই হয় মেলা। থাকে নানান সাংস্কৃতিক আয়োজনও। বর্তমানে মন্দিরের সামনে পুকুর এবং মন্দিরের সংস্কার করা হয়েছে। মন্দিরে গিয়ে পুজো দিয়ে লোকসভার ভোটের জন্য জনসংযোগ করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব(Deb)।

মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠানে দীপক অধিকারী(Deepak Adhikari) তথা দেবকে মন্দির কমিটির তরফ থেকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মানষ রঞ্জন ভূঁইয়া(Minister Manas Bhuiya), জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক অজিত মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নান্টু দোল‌ই। স্বাভাবিকভাবে মাঠের মাঝে গরমের সময়ে এই মেলায় ভক্তদের বিশ্বাস মিলেমিশে একাকার। মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ বেশ তৎপর থাকেন এই মেলার দিনে।

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ