টিকিট না পেয়ে বিজেপির যুব সম্পাদক নির্দল প্রার্থী হয়ে প্রচার করছেন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: চেয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়বেন। কিন্তু হয়ে গেলেন নির্দল প্রার্থী।এমনই অবাক কাণ্ড দেখা গেল ঘাটালের বালিডাঙ্গায় । জানা গিয়েছে,দলের নির্দেশে ঘাটালের বালিডাঙা ৭ নং বুথ থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার উত্তর মন্ডের যুব সম্পাদক কৌশিক জানা(Kaushik Jana)।এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দল ওই বুথে প্রতীক দেন ঘাটাল সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি গনেশ চন্দ্র  মান্নাকে(Ganesh Chandra Manna) । ততক্ষণে মনোনয়ন প্রত্যাহারের সময় চলে যাওয়ায় নির্দল প্রার্থী হয়ে যান কৌশিক জানা ।

তবে প্রচারে কোনো খামতি রাখচ্ছেন না কৌশিক বাবু । বাড়ি বাড়ি গিয়ে,হাতজোড় করে মানুষের কাছে কৌশিক বাবু সাইকেল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন । এই বিষয়ে কৌশিক জানা বলেন ,আমাকে দল থেকে বলা হয় নমিনেশন করবার কথা,আমি সেই মতো নমিনেশন করি। কিন্তু দল যেহেতু আমাকে সিম্বল দেয় নি তাই আমি গ্ৰামবাসীর কথা ভেবে প্রার্থী পদ তুলি নি। আমি সাইকেল চিহ্নে দাঁড়িয়েছি ।

আমি বিজেপির(BJP) পদ খারিজ করবার জন্য জেলা সভাপতির কাছে লিখিত জমা দিয়েছি । আমি ১১০ পার্সেন্ট আশাবাদী মানুষ যদি ভোট দিতে পারে,আমার জয় নিশ্চিত । ঘাটালের সুলতানপুর ১ এর ৭ নং বুথে এইবার চতুরমূখী লড়াই, তৃনমূল, সিপিএম,সাথে বিজেপি সমর্থিত নির্দল এতেই চিন্তা বাড়ছে বিজেপির নেতৃত্বের ।এখন দেখবার ভোটে ময়দানে শেষ হাসি কে হাসে ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের