‘তোলাবাজি’র অভিযোগে গ্রেফতার ঘাটাল পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান বিভাস ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: পুলিশের হাতে গ্রেফতার ঘাটাল পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান বিভাস ঘোষ। অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার অভিযোগে ঘাটালের প্রাক্তন পুরপ্রধান বিভাস ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঘাটাল থানার(Ghatal P.S.) পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুদিন থেকে অভিযোগ আসছিল বিভাস ঘোষ বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছেন। তাকে দলের চেয়ারম্যান এর মতো গুরুত্বপূর্ণ পদের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে এই দাবি করে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করছিলেন। গোটা বিষয়টি দলের নেতৃত্বে নজরে আসতে জানানো হয় তৃণমূল ভবনে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে এবং ছবি দিয়ে দলীয় প্যাড তৈরি করে টাকা তুলছিলেন বিভাস ঘোষ।এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর নকল করেছিলেন ধৃত তৃণমূল কাউন্সিলর।

অবশেষে দলনেত্রী নির্দেশে পুলিশ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। যাদের কাছ থেকে টাকা আদায় করেছিলেন তাদের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে পুলিশ তৃণমূল নেতা বিভাস ঘোষকে(Bivas Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। কিন্তু তিনি সদুত্তর দিতে না পারায় তাকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন দলবিরোধী যদি কেউ কোন কাজ করে তাহলে রেওয়াত করা হবে না। ধরনের কোন অভিযোগ পেলে দলের উচ্চ নেতৃত্বের স্পষ্ট নির্দেশ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই অভিযোগ আসছিল। দলবিরোধী নানা ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল নেতা বিভাস ঘোষ জড়িত বলে একাধিকবার অভিযোগ উঠেছিল। এবার সরাসরি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তোলার অভিযোগ প্রকাশে আসলো। ব্যবস্থা গ্রহণ করল স্থানীয় প্রশাসন।কতজন ব্যক্তির কাছ থেকে ওই তৃণমূল নেতা মোট কত পরিমান টাকা তুলেছেন তা পুলিশ খতিয়ে দেখছে।বুধবার ধৃত তৃণমূল নেতা ও কাউন্সিলর বিভাস ঘোষ কে ঘাটাল মহকুমা আদালতে পেশ করবে পুলিশ।

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও