চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চিকিৎসা করতে আসা রোগীরা দেশে ফিরতে ভয় পাচ্ছেন, সীমান্তে বাণিজ্য বন্ধ

নিজস্ব প্রতিনিধি,ঘোজাডাঙ্গা: অগ্নিগর্ভ ওপার বাংলার বন্ধের প্রভাবে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগীরা দেশে ফিরতে ভয় পাচ্ছেন। সীমান্ততে বাণিজ্য বন্ধ।৩০০ থেকে ৩৫০ পন্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে।অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। তার মধ্যেই ওপার বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এদেশে ঢুকছে পর্যটকরা(Tourist)।

নতুন করে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে তারা চাইছেন দ্রুত স্বাভাবিক না হলে তারা বাড়ি ফিরতে আশঙ্কা বোধ করছেন। পাশাপাশি যেভাবে দিনের পর দিন বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, কোটা আন্দোলনের জের শেখ হাসিনাকে(Sk.Hasina) পদত্যাগ করতে বাধ্য করেছে।নতুন করে অশান্ত রাজ ।

বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে(Ghojadanga Border) আমদানি রপ্তানি জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে। আদা, রসুন পেঁয়াজ, কাঁচালঙ্কা, ফল, সবজি, ফসল সহ সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। নতুন করে বাংলাদেশে অশান্তির জেরে সীমান্ত বাণিজ্যে আমদানি রপ্তানি কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা ।

ইতিমধ্যে বাংলাদেশ থেকে বহু বাংলাদেশী রোগী(Bangladeshi Patient) এদেশের চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে আসলেও তারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন । একদিকে সীমান্ত বাণিজ্য অন্যদিকে, বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে রীতিমতো ভয়ে শিউরে উঠছে। সময় যত যাচ্ছে মৃত্যুর সংখ্যা তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ