পুরুলিয়ায় দাঁতালের হানায় মৃত্যু তরুণীর, আতঙ্কিত পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : শৌচকর্ম করতে গিয়ে এক দাঁতালের মুখোমুখি পড়ে মৃত্যু হল এক তরুণীর। এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের কুমারডি গ্রামে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণীর নাম মমতা কুমার (২৯)। মমতার বাড়ি পুরুলিয়ার কোটশিলার কুমারডিতেই। রবিবার ভোর ৪টে ২০ মিনিট নাগাদ ওই তরুণী শৌচকর্ম করতে গিয়েছিলেন। সেইসময় একটি দাঁতাল হাতির মুখোমুখি পড়ে যান ওই তরুণী। বনদফতরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তরুণীকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বনদফতরের তরফে জানানো হয়েছে, তরণীর মাথায় আঘাত ছিল। বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ জানান, মৃত তরুণীর পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া হবে। জঙ্গলের ভিতর মানুষ যাতে না যান, সেজন্য মাইকিং করা হচ্ছে।

জানা গিয়েছে, ওই এলাকায় অনেকদিন ধরেই হাতির তাণ্ডব চলছিল। বনদফতরের কাছে খবর ছিল, ওই এলাকায় ২৫ থেকে ৩০টি বুনো হাতি লুকিয়ে রয়েছে। শনিবার রাত থেকেই জঙ্গলে নজরদারি চলছিল। শেষ পর্যন্ত রবিবার ভোররাতে তরুণী মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন দফতর সূত্রে খবর, অযোধ্যা ও মাঠা বনাঞ্চলে দোলের সময়ে সবচেয়ে বেশি পর্যটক যায়। সেই এলাকাতেই ১২ থেকে ১৪টি হাতি রয়েছে বলে বন দফতর সূত্রে খবর। দোলের মধ্যে হাতির হানায় যাতে কোনও পর্যটকের মৃত্যু না হয়, সেজন্য সাবধানতা অবলম্বন করার কথা বলেছে বনদফতর। জঙ্গলে ঢোকার পথে অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় নজরদারি শুরু হয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত