জাল ফেলতেই নদী থেকে উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ, ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার তরুণীর রহস্য মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়াল তমলুকে।  প্রতিদিনের মত  রবিবার পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের চণ্ডিয়া নদীতে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। আর তখনই তাদের নজরে পড়ে জলের মধ্যে  ভাজছে  বস্তা। সন্দেহ হতেই তারা নদীতে জাল ফেলে । এরপর বস্তার মুখ খুলতে আঁতকে ওঠেন সকলে। দেখতে পান বস্তার মধ্যে রয়েছে এক তরুণীর দেহ । তবে তাঁর দেহে ছিল না কোন ক্ষতের দাগ। 

স্বাভাবিকভাবেই  এই দৃশ্য দেখা মাত্রই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।  এখন তরুণীর পরিচয় সামনে আসেনি । কী করে তাঁর মৃত্যু হল তা এখন অধরা রয়েছে।   এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ । 

 এক স্থানীয় বাসিন্দা  জানিয়েছেন, ‘ তরুণী এই এলাকার বাসিন্দা নন । তাঁকে কেউ চেনে না। ‘ তাহলে তরুণীর দেহ কী করে নদীতে এল তা নিয়ে উঠছে প্রশ্ন । তাঁর পরিচয় সামনে এলেই জানা যাবে মৃত্যু রহস্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তরুণীকে খুন করে কেউ বস্তার মধ্যে পুড়ে নদীতে ভাসিয়ে দিয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ। 

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ