মমতাকে অসম্মান! ইডির আইনজীবীকে শিষ্টাচারের পাঠ দিলেন রাজ্যের কৌঁসুলি,দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির জমানায় ইডি-সিবিআইয়ের আইনজীবীরা এজলাসের মধ্যেই বিজেপি নেতাদের ভাষাতেই বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের লক্ষ্য করে অসম্মানজনক ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। দুর্ভাগ্যের হলেও সত্যি শীর্ষ আদালত এবং উচ্চ আদালতের বিচারপতিরা বেপরোয়া ইডি-সিবিআইয়ের আইনজীবীদের সংযত করতে কোনও ভূমিকাই নিচ্ছেন না। এবার ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলোসিটর জেনারেল এসভি রাজুকে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কিভাবে সম্মান জানাতে হয়, সেই পাঠ শেখালেন দাপুটে মহিলা আইনজীবী মেনকা গুরুস্বামী। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়েছে। মেনকা যেভাবে শিরদাঁড়া সোজা রেখে রাজুর মতো আইনজীবীকে শিষ্টাচারের পাঠ শিখিয়েছেন তার প্রশংসা করেছেন নেটা নাগরিকরা।

ঘটনার সূত্রপাত গতকাল বুধবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ভোটকুশলী সংস্থা আইপ্যাকে ইডির হানা নিয়ে মামলার শুনানি ছিল। ভার্চুয়াল শুনানিতে ইডির পক্ষে হাজির ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। আর রাজ্য সরকারের হয়ে আইনি লড়াইয়ে হাজির ছিলেন মেনকা গুরুস্বামী। সওয়াল করতে গিয়ে শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশোভনমূলক মন্তব্য করেন রাজু। বার বার মুখ্যমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক কথা বলায় রুখে দাঁড়ান মেনকা গুরুস্বামী।

খানিকটা ক্ষোভ উগরে দিয়ে তিনি রাজুর উদ্দেশে বলেন, ‘পরবর্তী সময়ে যখন আপনি একজন আইনজীবী হিসেবে সওয়াল করবেন তখন যদি একজন বর্তমান মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়)-কে তাঁর নাম ধরে ডাকতে চান, তখন কমপক্ষে মুখ্যমন্ত্রী হিসাবে উল্লেখ করুন। মনে রাখবেন, তিনি একবারের মুখ্যমন্ত্রী নন। একাধিকবারের মুখ্যমন্ত্রী।’ যদিও নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশের পরিবর্তে রাজু উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ব্যঙ্গ ছুড়ে দিয়ে বলেন, ‘তিনি কোনও সেলিব্রেটি নাকি?’ মেনকার ওই দৃড়চেতা মনোভাবের প্রশংসা করেছেন প্রাক্তন সাংবাদিক তথা কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত্রে। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে ওই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘ইডির আইনজীবী এসভি রাজুকে সপাটে জবাব দিয়েছেন মেনকা গুরুস্বামী। ওই ভূমিকার জন্য তাঁকে অভিনন্দন জানাই।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে