তাহেরপুরে আজ প্রধানমন্ত্রীর সভা, চাকদহে ‘গো ব্যাক মোদি’ লেখা পোস্টারে তুঙ্গে তরজা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন এসআইআর পর্ব অব্যাহত। আর তার ফলে বিপুল পরিমাণ মতুয়াদের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে বলে অভিযোগ। এই আবহে আজ, শনিবার রানাঘাটের তাহেরপুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।‌ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ, তাঁদের অধিকার দমন ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আর আজ সকালে সকলের নজরে এল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জাতীয় সড়কে ‘গো ব্যাক মোদি’ লেখা পোস্টার। এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। যদিও এই পোস্টার কে বা কারা লাগাল তা এখনও জানা যায়নি।

এদিকে এই ‘গো ব্যাক মোদি’ লেখা পোস্টারে সরাসরি বিজেপিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছে, ৫,১৯,৭৩২ জন মতুয়াদের কেন ধোকা দেওয়া হল? নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প সভার আগে চাকদহের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে ‘গো ব্যাক মোদি’ স্লোগান লেখা পোস্টারে ছয়লাপ। সুতরাং বিজেপি এবং প্রধানমন্ত্রীকে যে বাংলার মানুষ ভালভাবে নিচ্ছেন না সেই বার্তা স্পষ্ট। যদিও বিজেপি নেতা–কর্মীরা ওই সমস্ত পোস্টার ছিঁড়ে প্রতিবাদ দেখিয়েছেন। আজ, শনিবার তাহেরপুরেই জনসভা এবং সরকারি অনুষ্ঠান করার কথা মোদির। তার আগে এমন পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই পোস্টার তৃণমূল লাগিয়েছে। তবে এসব করে লাভ হবে না। সেগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এমন পোস্টারের সঙ্গে দলের কোনও যোগ নেই। মতুয়া মানুষজনের নাম বাদ পড়ায় তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশের জেরেই ‘গো ব্যাক মোদি’ পোস্টার পড়েছে বলে জানা যাচ্ছে। তবে এখানে আসার আগেই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‌তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সব সীমা অতিক্রম করেছে। এই পরিস্থিতিতেই বাংলার মানুষের কাছে বিজেপির প্রতি নতুন করে আশা তৈরি হয়েছে।’‌

এছাড়া তৃণমূল কংগ্রেস এই এলাকায় নানা কর্মসূচি নিয়েছে। মতুয়াদের যাতে বিভ্রান্ত করতে না পারেন তাই উদ্যোগ নিয়েছে তৃণমূল। আর প্রধানমন্ত্রীর বিমান শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে হেলিকপ্টারে তাহেরপুর হয়ে তিনি পৌঁছবেন নেতাজি পার্ক ময়দানের সভাস্থলে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, ৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশের চার লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসঙ্গে বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশ চার লেনের কাজের শিলান্যাসও করবেন মোদি।

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট