সল্টলেকে পড়ুয়া চিকিৎসকদের অবস্থানের কাছে এসে অগ্নিমিত্রা পালকে ‘গো – ব্যাক’ স্লোগান শুনতে হল

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বুধবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে(Agnimitra Paul) দেখে ‘ গো- ব্যাক'(Go Back) স্লোগান দিলেন পড়ুয়া চিকিৎসকরা। যদিও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দাবি, জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে। তাই স্বাস্থ্য ভবনের কাছে রাস্তা দু ‘ দিকের বন্ধ রয়েছে। তার একটি সাংবাদিক সম্মেলন ছিল নিজের দফতরে। তাই তিনি গাড়ি দূরে রেখে হেঁটে ওই অবস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন নিজের দফতরে।

তাকে দেখে পরুয়া চিকিৎসকরা গো – ব্যাক স্লোগান দিলেও এই আন্দোলনে তার পূর্ণ সমর্থন রয়েছে। কারণ তিনি তাদের দিদিভাই। অপরদিকে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের বক্তব্য বিজেপি নেত্রী তাদের অবস্থানে পাশ দিয়ে হেঁটে গেলে তাদের কোন আপত্তি ছিল না। তাদের অবস্থানের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন এতেই তাদের আপত্তি দেখা দেয়। কারণ দুনিয়ার ডাক্তাররা তাদের আন্দোলনে কোন রাজনীতি প্রবেশ করতে দিতে চায় না। তাই ‘গো- ব্যাক’ স্লোগান তারা দিয়েছে বাধ্য হয়ে। এদিকে, অবস্থানে বসে থাকা পড়ুয়া চিকিৎসকরা বুধবার ভোর ৩টে বেজে ৫০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীকে তাদের দাবি জানিয়ে মেইল করেছেন।

কিন্তু বুধবার বিকেল পর্যন্ত তারা তার কোন জবাব পাননি। তাদের দাবি না মানলে তারা অবস্থানে অনর থাকবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা। এদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিভিন্ন ব্যক্তিরা এসে খাবার ও জলের বোতল দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে সল্টলেকের মানুষজন তাদের জন্য ফ্যান ও জেনারেটরের ব্যবস্থা করেছে। লালবাজার(Lalbazar) অভিযানে অবস্থানের ক্ষেত্রে ২৩ ঘণ্টার মধ্যে সমাধান সূত্র বেরোলেও মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের কাছে শুরু হওয়া পূজোয়া চিকিৎসকদের পদ্ম পাতাবিতে অবস্থান থেকে কোন রফা সূত্র বের হয়নি বুধবার বিকেল পর্যন্ত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের