পলাশীপাড়ায় বিজেপি প্রার্থী না-পসন্দ! প্রচারে আসতেই গো ব্যাক স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। প্রার্থী না পসন্দ বিজেপি কর্মীদের। জায়গায় জায়গায় প্রার্থী বদলের দাবি তুলেছে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপিতে প্রার্থী অসন্তোষ এখন চরমে। প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানও শুনতে হচ্ছে প্রার্থীদের। নদিয়ার বিজেপি প্রার্থীকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। বিক্ষোভের মুখে পড়েন তিনি।

জানা গিয়েছে, নির্ঘন্ট প্রকাশের পরে প্রার্থীও ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। সেই মতো প্রচারেও নেমে গিয়েছেন প্রার্থীরা। পায়ে পায়ে প্রচার সারছেন তাঁরা। প্রচার করতে এসে মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়লেন পলাশিপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অনিমা দত্ত। বিক্ষোভকারীদের হাতে ফ্লেক্স, দলীয় ঝান্ডা নিয়ে গো ব্যাক স্লোগান দিল বিজেপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে বিক্ষোভকারীরা বিজেপির নয় বলে দাবি অনিমা দত্তের। তাঁর অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পলাশিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এদিন প্ল্যাকার্ডে লেখা, দল আমরা ছাড়ছি না। অনিমা দত্তকে মানছি না। মুখেও ছিল গো ব্যাক স্লোগান। 

পলাশিপাড়ায়  প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিয়েছিলেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি-সহ শতাধিক বিজেপির নেতা কর্মী। দলত্যাগী বিজেপি নেতা প্রকাশ মণ্ডল জানিয়েছেন,  অনিমা দত্তর রাজনীতিতে কোনও গ্রহণযোগ্যতা নেই। তাঁকে কেউ চেনে না। তাই এই প্রার্থীর বদল প্রয়োজন। বিজেপি প্রার্থী বহু জায়গায় পছন্দ না হওয়ায় বিক্ষোভ চলছে। দলের ভিতরেই দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। বহু জায়গায় প্রার্থী বদলের দাবি তোলা হয়েছে। 

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক