ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ফুল গাছকে নিয়ে শুরু হয়েছিল বচসা। কিন্তু সেই সামান্য বিষয়ই মুহূর্তে ভয়াবহ সংঘর্ষের রূপ নিল। ছাগল গাছ খেয়ে ফেলেছে! এই অভিযোগ থেকেই দুই পরিবারের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। পরে সেই ঝামেলাই ভয়ঙ্কর সংঘর্ষের চেহারা নেয়। কাকা ও ভাইপোর পরিবারের মধ্যে বচসা গড়িয়ে পৌঁছয় ধারালো অস্ত্রের কোপাকুপিতে। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ছাগল বাঁধা ও একটি ফুল গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি চলছিল। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সেই উত্তেজনা চরমে পৌঁছয় এবং শুরু হয় মারামারি। আহত গৃহবধূ চম্পা সাহার অভিযোগ, ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কাকা ও তাঁর ছেলেদের কথা কাটাকাটি হয়। এরপর আচমকাই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাঁর দাবি, কুড়াল এবং বড় কাটারি দিয়ে পরিবারের সদস্যদের আঘাত করা হয়েছে। এক আহত যুবকের দাবি, তাঁকে কুড়াল দিয়ে কোপানোর চেষ্টা করা হয়েছিল। কোনওরকমে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করলেও পরে তার পিঠ-সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখে পরিবারের মহিলারা এগিয়ে এলে তাঁরাও আক্রান্ত হন বলে অভিযোগ।

আরও পড়ুন: ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

আহতদের মধ্যে কয়েকজন মহিলার চোটও গুরুতর। একজনের মাথা ও মুখে গভীর ক্ষত হয়েছে এবং চিকিৎসার সময় সেলাই করতে হয়েছে। অন্য এক মহিলার হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে আহতদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, তাঁদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। যদিও সংঘর্ষে দু-পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশ্যেই দুই পরিবারের এই সংঘর্ষকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি