গোবরডাঙ্গা থানার ওসি ত্রাণ নিয়ে হাজির বন্যা কবলিত এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙ্গা: পুজোর আগে দেবী দুর্গা রুপে গোবরডাঙ্গার ওসি ত্রান নিয়ে বন্যা কবলিত এলাকায় হাজির।বিগত চার বছর পর আবারও কয়েকদিনের টানা বর্ষায় প্লাবিত গোবরডাঙ্গা থানার(Gobardanga P.S.) বেড়গুম এক ও দুই নম্বর পঞ্চায়েত এর বিস্তীর্ণ এলাকা।শুধু জল জমা নয়,জল ঢুকেছে বহু অসহায় মানুষের বাড়িতেও।তাই তারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।তবে এদিন এই সমস্ত অসহায় মানুষের কাছেই দুর্গা রূপে হাজির হলেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত মহিলা আধিকারিক পিংকি ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

এদিন দুর্গত মানুষের কাছে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল,তেল,মুড়ি,বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেন প্রশাসনের এই কর্তারা।অন্যান্য সময় পুলিশকে যেখানে নানা ভাবে কাঠগড়ায় তোলা হয়,দোষারোপ করা হয়,সেই জায়গায় দাঁড়িয়ে এদিন পুলিশের এমন মানবিক মুখ দেখে ত্রাণ শিবিরের(Relief Center) অসহায় মানুষরা জানালেন সাধুবাদ।বিগত বেশ কয়েক বছর বর্ষার বৃষ্টির কারণে জল না জমলেও এ বছর আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কোনো রকম সাহায্য নামমাত্র পেলেও শনিবার পুলিশ আধিকারিকের এমন মানবিক উদ্যোগে যেন কিছুটা হলেও স্বস্তি মিলল অসহায় জলবন্দী মানুষগুলির কাছে। পুলিশের এমন কাজের প্রশংসা করছে সমাজের সকল স্তরের মানুষজন।

অন্যদিকে, কাঁকিনাড়া(Kakinara) নফর চন্দ্র জুট মিলে শ্রমিকদের জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ দেওয়ার প্রতিবাদ করায় মিল কর্তৃপক্ষের এক আধিকারিক বিকাশ সাউ নামে এক শ্রমিককে মারধর করায় এই জুট মিলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় প্রত্যেকে কাজ ছেড়ে বেরিয়ে যাওয়াতে মিলে তৈরি হয়েছে অচল অবস্থা। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিল কর্তৃপক্ষ কোনরকম মুখ খোলেননি।

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?