‘ওই ছেলেটাকে সুজাতা কী করে বিয়ে করেছিল ভগবান জানে’, সৌমিত্রকে তীব্র কটাক্ষ মমতার

দলবদলু সাংসদ সৌমিত্র খাঁকে এদিন নাম না করেই তীব্র কটাক্ষ হানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য সঙ্গত দিলেন সুজাতাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি একদশকেরও বেশি সময় ধরে মল্লভূমের জনপ্রতিনিধি। ২০১১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল সমর্থিত কংগ্রেসের প্রার্থী হিসাবে। কিন্তু মেয়াদ শেষের অনেক আগেই ২০১৩ সালে তিনি বাঁকুড়া জেলার প্রতি কংগ্রেসের বঞ্চনার ভিযোগ তুলে যোগ দেন তৃণমূলে। ঠিক তার পরের বছর, অর্থাৎ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে। তিনি সেই যুদ্ধেও জিতে যান। হয়ে যান তৃণমূলের সাংসদ। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের কিছুদিন আগে আবারও নিজের জার্সি বদল করেন তিনি। যোগ দেন বিজেপিতে। পদ্মশিবির থেকে তাঁকে বিষ্ণুপুরের প্রার্থী করা হয়। সেই যুদ্ধেও জয়ী হন তিনি। যদিও তাঁর এই সব সাফল্যের পিছনে কাজ করেছিল যে মহিলার ভূমিকা সেই নিজ স্ত্রীকেই তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেন শুধু এই জন্য যে তাঁর স্ত্রী তৃণমূলে যোগ দিয়েছেন, এই অপরাধে। আজ সেই প্রাক্তন স্ত্রী তাঁরই বিরুদ্ধে লোকসভার ভোটযুদ্ধে অবতীর্ণ তাঁরই সংসদীয়কেন্দ্র বিষ্ণুপুর(Bishnupur Constituency) থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে। এহেন দলবদলু সাংসদ সৌমিত্র খাঁকে(Soumitra Khan) এদিন নাম না করেই তীব্র কটাক্ষ হানলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সুজাতার সঙ্গে প্রেম করেই বিয়ে করেছিলেন সৌমিত্র। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যখন নানা মামলা মোকোদ্মার চাপের সৌমিত্র মল্লভূমের মাটিতে পাই রাখতে পারছেন না, সেই সময় এই সুজাতাই তাঁর হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন। শুধু লড়াই চালিয়েই গিয়েছিলেন তাই নয়, স্বামীকে ভোট যুদ্ধে জিতিয়েও দেন। সেই যুদ্ধজয়ের কথা শুনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রশংসা করেছিলেন। এহেন সুজাতা মন্ডলকে(Sujata Mondol) কিন্তু রাজনীতির ময়দানে সক্রিয় থাকতে দেননি সৌমিত্র। আর তাই সুজাতাও যোগ দেন তৃণমূলে। আর সেই অপরাধে সাংবাদিক বৈঠকেই সুজাতাকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র। সেই ঘটনা দেখে শুধু নয় বাংলা, চমকে গিয়েছিল গোটা দেশও। সেই সুজাতাই এবার সৌমিত্রের বিরুদ্ধে এবার ২৪’র ভোটযুদ্ধে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী(TMC Candidate) হয়েছেন। এদিন তাঁর হয়েই বিষ্ণুপুরের নির্বাচনী জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি নাম না করেই তীব্র কটাক্ষ হানেন বিজেপি প্রার্থী(BJP Candidate) সৌমিত্র খাঁকে।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘ওই ছেলেটাকে সুজাতা কী করে বিয়ে করেছিল ভগবান জানে।  কেউ কাউকে ভালোবাসলে সেটা তাঁদের ব্যাপার। আমি নাম নিতে চাই না। এই নিয়ে মাথা গলাই না। আমার কাছে ওর অনেক ছবি আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি ছবি ছাড়লে ও আগে যাবে ঝগড়া করতে। এই তো হচ্ছে নেতা। এর থেকে ন্যাতার সম্মান বেশি। ওটাকে ধুয়ে ঘর পরিষ্কার করা যায়। এদের দিয়ে কী করবেন! ওর প্রাক্তন স্ত্রী বলছে ওর ছ’টা বাড়ি। অগাধ সম্পত্তি। ও তো তা-ও এখন অফিসিয়াল বৌ নয়। আরও ক’টা  আছে কে জানে। কেউ যেন এখানে না ভাবে যে, আমি বড় কেউকেটা হয়ে গেছি। মনে রাখতে হবে, মানুষই সব। মানুষকে ভালবাসতে হবে।’ বস্তুত শুধু মমতার কটাক্ষই নয়, মল্লভূমের জনতাও সৌমিত্রের বিরুদ্ধে নিত্যদিন কটাক্ষ হানেন সুজাতাকে ডিভোর্স দেওয়ার জন্য। তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপির একটা বড় অংশের মানুষও। তাঁরাও চান না সৌমিত্র এবারের ভোটযুদ্ধে জয়ী হন। সুজাতাহারা সৌমিত্রতে তাঁরা বুঝিয়ে দিতে চান যে কে তাঁর ভাগ্যলক্ষ্মী!

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ