আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোসেনপুরে মহা আয়োজনে চলছে চঞ্চলা মায়ের পুজো

নিজস্ব প্রতিনিধি: মহা আয়োজনে শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী পুজো চঞ্চলা মায়ের পুজো। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের হোসেনপুর এলাকায় এই পুজোতে প্রতিমা দর্শনে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন।

প্রতিবছর চঞ্চলা মায়ের পুজো উপলক্ষে হোসেনপুর এলাকার চকবাকর গ্রামে তিন দিনের বিশাল মেলা বসে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। মেলায় পসরা সাজিয়ে বসেছে তেলেভাজা দোকান, মিষ্টি দোকান থেকে শুরু করে মাটির দেবতা ও দেবীর বিগ্রহ বিক্রেতারা। স্থানীয়দের দাবি, প্রায় ৩০০ বছর আগে এই এলাকা গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেই সময় এলাকার বাসিন্দা কেরানু বর্মণ নামে এক ব্যক্তি প্রথম চঞ্চলা মায়ের দর্শন পান। দর্শন লাভের পর থেকে মায়ের পুজো শুরু করেন তিনি। কালক্রমে সেই পুজো জনসাধারণের পুজোয় পরিণত হয়েছে। মা এখানে অষ্টভূজা,  মা এখানে ছিন্ন মস্তক অসুরের পিঠে অধিষ্ঠান করেন। প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন বালুরঘাটের হোসেনপু্রে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। চঞ্চলা মা এখানে শাক্ত মতে পূজিত হন বলে স্থানীয়রা জানান। শাক্ত মতে পুজো অনুষ্ঠিত হবার দরুণ  এই পুজোতে বলি প্রথা ও রয়েছে। জানা যায়  প্রতিবছর শতাধিক পাঠা বলি হয় এই পুজোয়। দেশজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতি জারি থাকায় গত দুই বছর ধুম ধাম করে পুজো হয়নি বলে জানালেন স্থানীয় দর্শনার্থীরা। তবে এই বছর বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণ পরিস্থিতি স্তিমিত হওয়ায় দলে দলে মেলায় আসছেন ভক্তরা। মা চঞ্চলাকে দর্শন করতে কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন মানুষজন। পুজো উপলক্ষে মেলা তিনদিন ব্যাপী চলবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ