হাওড়া স্টেশন থেকে ‘উপকারী বন্ধু’ সেজে হাত সাফাইয়ের দুই কারিগর গ্রেফতার, উদ্ধার একাধিক ব্যাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: যাত্রীদের উপকার করতে এতদিন হাওড়া বাস স্ট্যান্ড এলাকায় হাজির থাকতো দুই উপকারী বন্ধু।আর ট্রেন জার্নি করে আসা ক্লান্ত যাত্রীরা শৌচাগারে যাওয়ার সময় তাদের কাছে রেখে যেত ব্যাগ। বলাই বাহুল্য, শৌচালয়(Toilet) থেকে আসার পর আর দেখা যেত না দুই উপকারী বন্ধুকে। উধাও হয়ে যেত ব্যাগও। বেশ কিছুদিন ধরে চলছিল ব্যাগ পাহারা দেওয়ার নাম করে অভিনব চুরি। থানায় অভিযোগও আসছিল দেদার। এবার সেই মূর্তিমান আহামরি দুই উপকারী বন্ধুকে পাকড়াও করল হাওড়া সিটি পুলিশ। পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে এই দুই চোর গ্রেফতার হল। ধৃতদের নাম শ্যামসুন্দর সুর (৪৪)ও মনোহর সাউ। কীর্তিমান এই দুজনের বাড়ি হুগলির রিষড়া থানা এলাকায়।

পুলিশ তাদের কাছ থেকে ছয়টি ব্যাগ, তিনটি ল্যাপটপ(Laptop) এবং কলকাতার একটি নামি সোনার দোকানের সিকিউরিটি গার্ডের ব্যাগের ভিতরে থাকা একটি রিভলভার(Arms) এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। আহামরি উপকারী এই দুই বন্ধুকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে। রবিবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয়। প্রশ্ন উঠছে কবে সচেতন হবে যাত্রীরা? যেখানে নিজের মাল নিজেও দায়িত্বে রাখুন বলে প্রচার করা হয় বাসে ট্রেনের মধ্যে এবং সর্বত্র, সেখানে এই ধরনের আহামরি উপকারীদের হাতে কেন ব্যাগ ছেড়ে যাবেন নিত্যযাত্রীরা?চুরির অভিযোগে গ্রেফতার দুই দুষ্কৃতী।হাওড়া গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়।

বেশ কিছুদিন ধরে হাওড়া বাসস্ট্যান্ড চত্তরে চুরির ঘটনায় জড়িত রিষরার বাসিন্দা শ্যামসুন্দর সুর ও মনোহর সাউ নামে দুজনকে খুঁজছিল গোলাবাড়ি থানার(Golabari P.S.) পুলিশ।ভদ্রবেশে এরা চুরি করত।যাত্রীদের অন্যমনষ্কতার সুযোগে উপকারী বন্ধু সেজে ব্যাগ নিয়ে চম্পট দিত।সিসিটিভি ফুটেজ দেখে এদের সনাক্ত করে পুলিশ।এদের কাছ থেকে চুরি যাওয়া ছটি ব্যাগ ও তিনটি ল্যাপটপ উদ্ধার হয়েছে।ধৃতদের রবিবার হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি