তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি! পুলিশের তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি। তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। জানা যাচ্ছে, তল্লাশিতে উদ্ধার হয়েছে ৫০২ গ্রাম সোনার গয়না। শুধু তাই নয়, বাড়ি এবং অফিস থেকে উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকা। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বীরভূমের মহম্মদ বাজারে লগইন শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। সন্ধ্যা থেকে টানা গভীর রাত পর্যন্ত চলে পুলিশি অভিযান। আর তাতেই এই বিপুল পরিমাণ অর্থ ও গয়না উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, পুলিশি তল্লাশিতে ওই বাড়ি থেকে উঠে আসে সোহেল শেখ, লবান শেখ, সামিম শেখের নাম। তিনজনেই বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে খবর। পাশাপাশি রাস্তা তৈরির একটি ঠিকাদার সংস্থাও রয়েছে। এরমধ্যে সামিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাঁকে সিউড়ি আদালতে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুন-টলিউডে যেভাবে ‘ভোগান্তির’ স্বীকার হয়েছি, তৃণমূল আমলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সাংসদ দেব

প্রসঙ্গত, বাংলায় নতুন সরকার আসতেই একের পর এক তৃণমূল নেতার ডেরায় হানা দিচ্ছে পুলিশ। সম্প্রতি, সরকারি ত্রিপল ও ত্রাণ চুরির মামলার তদন্তে নেমে এক নজিরবিহীন ঘটনা ঘটে  উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। সরকারি ত্রিপল পাচার, নথি পোড়ানোর অভিযোগে গ্রেফতার হন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান। ধৃত তৃণমূল চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাতে গিয়ে তাঁরই পার্টি অফিসের পাশের জমি তথা পাটের ক্ষেত থেকে কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধার করে পুলিশ। 

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার