ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের থাপ্পড়, বদলা নিতে স্কুলে রিভলবার নিয়ে ছাত্রের তাণ্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরে ইতিহাস ক্লাসে বদমাইশি করেছিল এক ছাত্র। শিক্ষক মহাশয় তাকে শাসন করে ও থাপ্পড় মারেন। তাই টিফিনের সময় ছাত্র বাড়িতে গিয়ে পিস্তল (Pistal)নিয়ে আসে এবং শিক্ষক মশাইকে গুলি করতে তাড়া করে। সহপাঠীরা আটকালে কোনভাবে প্রাণে বাঁচেন শিক্ষক মশাই। পুলিশ পরে উদ্ধার করেছে এই ছাত্রের কাছ থেকে নাইন এমএম পিস্তল।পিস্তল নিয়ে স্কুলে ঢুকলো ছাত্র। চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়গ্রামের গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাইস্কুলে(Chochita Choreswar High School)। ইতিহাস ক্লাসে দুষ্টুমি করার জেরে শিক্ষকের চড় খেয়ে পিস্তল নিয়ে স্কুলে তাণ্ডব চালাল এক দশম শ্রেণীর ছাত্র। সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক।

সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলাই স্থানীয় এক ব্যক্তি কেস্ট দোলাই এর ছেলে। এর আগেও বিদ্যালয়ে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে—ছাত্রীদের উদ্দেশে কটূক্তি, অশালীন মন্তব্য, এমনকি স্কুলের সিসিটিভি(CCTV) ক্যামেরা ভাঙার মতো ঘটনায় নাম জড়িয়েছে ওই ছাত্রের। ওই ছাত্রের বাবা স্থানীয় তৃণমূল নেতা। ঘটনাটি শুরু হয় দ্বিতীয় পিরিয়ডের ইতিহাস ক্লাসে। শিক্ষক পরিমল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে নীলাঞ্জন বারবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে।

শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গালে একটি চড় মারেন। এতে উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায়। কিন্তু প্রধান শিক্ষক বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ নীলাঞ্জন হুমকি দেয় বাবাকে ডেকে আনার। এরপর ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে সে। প্রায় আধঘণ্টা পরে, টিফিন পিরিয়ডে লোডেড ৯ এমএম পিস্তল, ছুরি এবং পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে নীলাঞ্জন। সিনেমার ভিলেনের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে।

ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাঁকে তাড়া করে। সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র দেড় মিনিট দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হামলার চেষ্টা করে সে। জানা গিয়েছে, বাড়ির দোতলায় শিক্ষক পরিমল আট্টের স্ত্রী ও তৃতীয় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন। তাদের দিকে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা অভিযুক্তকে ধরে ফেলে। ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্র এই বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় পেল তা নিয়ে পুলিশ তদন্ত করছে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির