গোপীবল্লভপুরে দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ব্যাপক সাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: প্রথম দিনেই অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ব্যাপক সাড়া। প্রথম দিনেই সাফল্যের নতুন নজির তৈরি করল অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরের কর্মসূচি। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে মসৃণভাবে পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুক্রবার থেকেই শুরু হয়েছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার(Duyarea Sarkar) শিবির। পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের খাড়বান্দী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাড়বান্দী হাইস্কুলে আয়োজন করা হয়।

এই ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে তার মধ্যে অন্যতম ভিড় দেখা গেল লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপে। এই দিন এই ক্যাম্পে কয়েকশো মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করেন। সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য নজরকাড়া ভিড়। অন্যদিকে,ঝাড়গ্রামের লোধাশুলি পঞ্চায়েত অফিসের সামনে সরকারি ধান কেনা হচ্ছে অথচ নিয়মের কোন বালাই নেই।

যেখানে রাজ্য সরকারের নিয়মে ধানের গুনমান দেখে বাদ দেওয়ার নিয়ম সেখানে সরকারী নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কুইন্টাল প্রতি ৬ কিলো করে বাদ দিচ্ছে মিল কর্তৃপক্ষ। জেলা জুড়ে এভাবেই চলছে ধান ক্রয় কেন্দ্রে ।চলছে রাইস মিল মালিকদের দৌরাত্ম্য। এ বিসয়ে সরকারি আধিকারিক জানান যে জেলা থেকে এই নিয়ম করা হয়েছে। কেন বাদ দিচ্ছে তা অন্ধকারে চাষিরা। চাষিরা জানেন না এ ভাবে চাষি দের অন্ধকারে রেখে চলছে সরকারি ন্যায মূল্যের ধান কেনা বেচা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং