কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হল গোপীবল্লভপুর

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: টানা বৃষ্টি হীনতার পর বৃহস্পতিবার বিকালের প্রবল ঝড়ো হাওয়া সমেত শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হল গোপীবল্লভপুর। গুরুত্বপূর্ণ রাস্তা এবং বসত বাড়ির উপর উপর ভেঙ্গে পড়ল আস্ত গাছ‌। বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো এলাকা।রাস্তার উপর গাছ ভেঙ্গে পড়ায় প্রায় আধ ঘন্টা যাবৎ বন্ধ ছিল গোপীবল্লভপুর -নয়াগ্ৰাম গামী ৯ নম্বর রাজ্য সড়ক(State High Way)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৪ টার পর থেকে গোপীবল্লভপুর(Gopiballavpur) এলাকায় প্রবল ঝড়ো হাওয়া সমেত শিলাবৃষ্টি হয়। প্রবল ঝড়ো হাওয়ার দাপটে গোপীবল্লভপুর বাজারের কলেজ মোড় এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের উপর ভেঙ্গে পড়ে রাস্তার ধারে থাকা একটি নিম গাছ। পাশাপাশি পিড়াশিমূল গ্রামে একটি বসতবাড়ির উপর উল্টে পড়ে গাছ। কোনক্রমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। অপরদিকে গুরুত্বপূর্ণ রাস্তার উপর গাছ পড়ে যাওয়ার ফলে দীর্ঘক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোপীবল্লভপুর – নয়াগ্ৰাম রাস্তার।

এমনকি ঘুরপথে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Gopiballavpur Super Specility Hospital) প্রবেশ করতে হয় এম্বুলেন্সকে। তবে ঘটনাস্থলে গিয়ে গোপীবল্লভপুর ১নং ব্লকের যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক ও স্থানীয় মানুষজন ও প্রশাসনের চেষ্টায় রাজ্য সড়কের উপর থাকা গাছ সরালে যান চলাচল ফের স্বাভাবিক হয় । আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য