চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দার্জিলিংয়ে সরকারি চাকরির বড় সুযোগ, আবেদন ১০ মার্চ অবধি, জানুন খুঁটিনাটি

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: পাহাড়ের যুবকদের জন্য সামনে এসেছে একাধিক চাকরির বড় সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ বি, সি ও ডি পদে নিয়োগের পাশাপাশি স্বাস্থ্য দফতর এবং ভারতীয় সেনাবাহিনীতেও কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরির লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য দার্জিলিং জেলায় একাধিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই আবেদনের নির্দিষ্ট শেষ তারিখ জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথমত, পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার দফতরের উদ্যোগে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (SC/ST) প্রার্থীদের জন্য ‘যোগ্যশ্রী’ প্রকল্পের আওতায় গ্রুপ বি, সি ও ডি পদে প্রবেশের উদ্দেশ্যে প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ ২০২৬। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এই উদ্যোগকে অত্যন্ত সহায়ক বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বৈধ নথি সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই ৩৬ জনের, উচ্ছেদের আতঙ্ক স্বরূপনগরে

অন্যদিকে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে সিএমওএইচ দার্জিলিং এবং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, শিলিগুড়ির পক্ষ থেকে ‘Publication of Panel Notice 2025-SMP, Darjeeling’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ মে ২০২৬। স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

এছাড়াও দার্জিলিংয়ের সিএমওএইচ দফতর থেকে আয়ুষ বিভাগের অধীনে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (DPM) পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ ১০ মার্চ ২০২৬। এর পাশাপাশি উত্তরবঙ্গের যুবকদের জন্য আরও একটি বড় সুযোগ নিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী। সিলিগুড়ির আর্মি রিক্রুটিং অফিসের উদ্যোগে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আবেদন করার শেষ তারিখ ১ এপ্রিল ২০২৬।

ইচ্ছুক প্রার্থীরা যোগ্যতা, শর্তাবলি এবং অনলাইনে আবেদন করার সম্পূর্ণ তথ্য পেতে দার্জিলিং জেলার সরকারি ওয়েবসাইট darjeeling.gov.in-এ গিয়ে ‘Recruitment’ বিভাগে ক্লিক করতে পারেন। অনেকের মতে, পাহাড়ের যুব সমাজের জন্য এই নিয়োগ প্রক্রিয়াগুলি ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের দরজা খুলে দিতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ