বৈধ নথি সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই ৩৬ জনের, উচ্ছেদের আতঙ্ক স্বরূপনগরে

Share:

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর : বৈধ সমস্ত নথি রয়েছে। SIR-র সময়ে সকল নথি জমা করা হয়েছে। কিন্তু তারপরেও চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব থেকে বাদ পড়েছে তাঁদের নাম। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাংলানি পঞ্চায়েতে ১৯৯ নম্বর বুথের ৩৬ জন ভোটার নাম বাদ পড়েছে। সেখানে এক পরিবারের ৫জনের মধ্যে বাদ পড়েছে ৪ জনের নাম। এই ঘটনার পরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, স্বরূপনগরের বাংলানি পঞ্চায়েতে ১৯৯ নাম্বার বুথে মোট ভোটারের সংখ্যা ৮০২ জন। তারমধ্যে ৩৬ জনের নাম বাদ গিয়েছে। এদের মধ্যে একটি ৫ জন সদস্যের পরিবারও রয়েছে। সেখানে ৫ জনের মধ্যে ৪জনের নামই বাদ গিয়েছে। মাত্র ১ জনের নাম রয়েছে তালিকাতে। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে, তালিকা থেকে নাম বাদ গিয়েছে প্রশান্ত ঢালি, পুতুল ঢালি, গুরুদাস ঢালি, মনিকা ঢালির। শুধু নাম রয়েছে টিঙ্কু ঢালির।  আর এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এলাকার মানুষ । তাদের অধিকাংশ পরিবার এখনও জানেই না কীভাবে এই নাম তোলার জন্য আবেদন করতে হবে। এই পরিবারের প্রবীণা পুতুল ঢালি জানিয়েছেন, বহু বছর আগে বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন। এখন মার খেতে হচ্ছে। ক্ষোভের সঙ্গে বলেন, সরকারের যদি প্রয়োজন না হয়, তাহলে তাঁদের ভোটার করতে হবে না। এই ঘটনাকে নির্বাচন কমিশনের গাফিলতি বলে অভিযোগ তুলেছেন।

বিএলও জানিয়েছেন, ১৯৯ বুথে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেসকল কাগজ জমা করেছে, তা জমা করা হয়েছে। তারপরেও কেন নির্বাচন কমিশন নাম বাদ দিয়েছে, সেটা তাঁরাই বলতে পারবে। সব মিলিয়ে এলাকায় রীতিমতো ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ।

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক