ব্রিগেড ময়দানের গীতাপাঠে রাজ্যপাল, প্রশ্ন উঠছে ধর্মীয় মেরুকরণের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লি সফর কাঁটছাঁট করে বঙ্গে ফিরেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কারণ একটাই, ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠে অংশ গ্রহণ করবেন তিনি। রবিবার ব্রিগেড ময়দানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গীতাপাঠের অনুষ্ঠান। আর সেখানেই রাজ্যপালের উপস্থিতি কোনও একটি সম্প্রদায়কে  সামনে রেখে রাজনীতির সামিল বলে মনে করছেন শাসক দলের নেতা মন্ত্রীরা।

সনাতন সংস্কৃতি পর্ষদ পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ভোর হতেই বঙ্গের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ এসে উপস্থিত হয়েছেন। চলছে গান। সস্ত্রীক গিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে অনুষ্ঠান। অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে মতুয়া সহ অন্যান্য বিবিধ সম্প্রদায়কেও। রাজভবন সূত্রে খবর, অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গীতা পাঠ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই, তা করলেনও। 

এদিন গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ দিন গীতা থেকে মহাভারতের অংশ শুনিয়েছেন তিনি। রাজ্যপাল বলেন, ‘শ্রীকৃষ্ণ বার বার অর্জুনকে বলতেন, কর্ম করে যাও। আজ বাংলা কাজ করার জন্য প্রস্তুত।

স্ত্রোত্র পাঠ ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান। এর আগে ২০২৪ সালেও ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। ব্রিগেড গ্রাউন্ড মুখরিত হয়ে উঠেছে হরি নামে।  ব্রিগেডে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।       

এর আগে ২০২৪-এ লোকসভা ভোটের আগেও লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর ২০২৬-এ বিধানসভা ভোটের প্রাক্কালে এই রবিবার অর্থাৎ ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানেই হচ্ছে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। গীতা পাঠের আগে ব্রিগেডে ভূমিপুজো করা হয়েছিল। সেই ভূমিপুজোর পরেই মঞ্চ তৈরির কাজ শুরু করা হয়। 

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর