চাষিদের হাতে তুলে দেওয়া হবে নোনা স্বর্ণধান, ফলন হবে ভালই

কৃষককে দেওয়া হবে এই ধানের বীজ। কী ভাবে করতে হবে চাষ, সেই প্রশিক্ষণ দেবে দফতর। কেমন করে হয় এই চাষ? রোপণের ১৫০ দিনের মধ্যেই কাটা যাবে এই গাছ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ণিমার সময় কটাল, তারপর নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টিতে আগে প্লাবিত হয়েছে সুন্দরবনের ব্যাপক এলাকা। এখানকার জমি নোনা। কৃষি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের চাষিদের হাতে তুলে দেওয়া হবে নোনা স্বর্ণধান (RICE)। নোনা জমিতে এই ফলন ভালই হবে, এমনটাই আশা কৃষি দফতরের আধিকারিকদের।

উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের ধসপাড়া সুমতিনগর- ২ পঞ্চায়েতের বঙ্কিমনগরে বিস্তীর্ণ জলমগ্ন এলাকা পরিদর্শন করতে এসেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসন, সেচ ও কৃষি দফতরের আধিকারিকরাও। সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় ১০০ বিঘা  চাষযোগ্য জমি জলের তলায়। তাই সাধারণ ধান চাষ  এই মুহূর্তে আর সম্ভব নয় এই এলাকায়। দফতর সূত্রে জানা গিয়েছে, কৃষকদের পাশে দাঁড়াতে চায় দফতর। তাই তাঁদের নোনা স্বর্ণধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, ওই এলাকার ১ নম্বর কলোনির প্রায় ৭০ জন কৃষককে দেওয়া হবে এই ধানের বীজ। কী ভাবে করতে হবে চাষ, সেই প্রশিক্ষণ দেবে দফতর। কেমন করে হয় এই চাষ? আধিকারিকরা জানাচ্ছেন, প্রথমে বীজতলা তৈরি করা হয় মিষ্টি জলের কাদায়। তারপর রোপণ করা হয় লবণাক্ত জমিতে। এই ধানগাছ লবণ সহ্য করে বেড়ে ওঠে। চাষিদের দেওয়া হবে সেই বীজতলা। আরও জানা গিয়েছে, রোপণের ১৫০ দিনের মধ্যেই কাটা যাবে এই গাছ। স্বর্ণধান হয় বিভিন্ন প্রজাতির। সূত্রের খবর বিতরণ করা হবে লুনিশ্রী, লুনা, ক্যানিং-৭, হ্যামিলটন, সুবর্ণ, দুধেশ্বর প্রজাতির স্বর্ণধান।

উল্লেখ্য, এর আগেও ইয়াস, আমফানের সময় এই ধান বিতরণ করা হয়েছিল পরীক্ষামূলক ভাবে। তারপর এবার ফের বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এলাকার বিস্তীর্ণ মানুষের ঘরে ঢুকেছে জল। জল ঢুকছে একাধিক গ্রামে। সেই সমস্যা সমাধানে প্রশাসন তৎপর। বাঁধ ভেঙেছে হোগোল নদীর। সেই বাঁধ মেরামত করার ও জল আটকানোর চেষ্টা করা হচ্ছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা