আগামী শনিবার থেকে চালু হচ্ছে ই-অফিস, ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন আধিকারিকরা

২-৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে ই-অফিস সার্ভার। তবে তা ফের খুলে যাবে আগামী ৮ অক্টোবর মানে শনিবার থেকে। অনলেইনেই হবে কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আধিকারিকদের করতে হবে ‘ওয়ার্ক ফ্রম হোম’ (WORK FROM HOME)। এমনটাই নির্দেশ নবান্নের (NABANNA)। পুজোর ছুটির পর আগামী ১২ অক্টোবর থেকে ফের খুলবে সরকারি দফতর। তবে তার আগে থেকেই সরকারি আধিকারিকদের ঘরে বসেই করতে হবে কাজ। নির্দেশ এমনটাই।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি। তারপর ১২ অক্টোবর থেকে ফের শুরু হবে জোরকদমে কাজ। ২-৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে ই-অফিস সার্ভার। তবে তা ফের খুলে যাবে আগামী ৮ অক্টোবর মানে শনিবার থেকে। ওই দিন থেকেই ফাইল পাশ করানোর কাজ শুরু করতে পারবেন আধিকারিকরা।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছিল, পুজোর জন্য যে ৬ দিন ই-সার্ভার বন্ধ ছিল, তা ওই সময় রক্ষণাবেক্ষণ করা হয়েছে। তারপর ফের আগামিকাল থেকেই ওই সার্ভার সক্রিয় হচ্ছে। আর তখন থেকেই ঘরে বসেই কাজ করতে পারবেন সরকারি আধিকারিকরা। যদিও এই সময় খাতায়- কলমে ছুটি। তবে বিভিন্ন পরিষেবা যাতে ওই সময়েও থমকে না থাকে, তাই এই উদ্যোগ নিয়েছে রাজ্য। জানা গিয়েছে, নিজেদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে কম্পিউটর-ল্যাপটপ, ট্যাব-মোবাইল দিয়ে ঘরে বসে বা ঘুরতে গিয়েও কাজ করতে পারবেন আধিকারিকরা। আর তাতে সময়ও লাগবে না খুব বেশি।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা