রাজ্যের দাবি মেনে নিল কেন্দ্র, বাড়ল ‘আবাস যোজনা’ প্রকল্প অনুমোদনের সময়

প্রথমে রাজ্যের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করেছিল কেন্দ্র। তবে তা বুমেরাং হল...

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের মাত্র কয়েকদিন আগে রাজ্যকে ‘আবাস যোজনা’ (ABAS YOJANA) প্রকল্পে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের শর্ত ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি না হলে পশ্চিমবঙ্গের সেই বরাদ্দ টাকা দেওয়া হবে অন্য রাজ্যকে। নবান্নের পক্ষ থেকে কেন্দ্রকে চিঠি দিয়ে বলা হয়েছিল, সময়সীমা বাড়ানোর জন্য। তা মেনে নিল কেন্দ্র। সময়সীমা বাড়ল আরও ১ মাস।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে, গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে ৩১ ডিসেম্বর থেকে সময়সীমা বাড়িয়ে তা করা হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যাবে। উল্লেখ্য, প্রথমে রাজ্যের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করেছিল কেন্দ্র। পরে সেই দাবিকেই মান্যতা দিল কেন্দ্র।  

এই প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, বাংলাকে এভাবে চাপে ফেলতে গিয়ে কেন্দ্র দেখেছে উত্তরপ্রদেশের মত একাধিক রাজ্যে বকেয়া রয়েছে আবাস যোজনার লক্ষাধিক অনুমোদন। ‘নিয়ম’ সবার জন্য এক না হলে প্রশ্ন তোলা হবে বাংলা থেকে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই প্রশ্ন ঝড় হয়ে আছড়ে পড়বে ভোটবাক্সে। তাই বুমেরাং চাপে বাধ্য হয়ে পিছু হঠল বিজেপি পরিচালিত কেন্দ্র। তবে অবাক করা বিষয়। রাজ্য এখনও এই প্রকল্পের টাকাই পায়নি। বরাদ্দ না থাকায় হোঁচট খাচ্ছে কাজ। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা যখন ছিল তখন ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির অনুমোদন পাওয়ার কথা ছিল।  অভিযোগ, কেন্দ্রের হঠকারিতায় বাধ্য হয়ে রাজ্য অনুমোদন দিয়েছিল ১০ লক্ষ ৫০ হাজার বাড়ি তৈরির। বাদ গিয়েছিল একাধিক উপভোক্তার নাম। তার জেরে জায়গায় জায়গায় শুরু হয়েছিল বিক্ষোভ।

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল